‘মেঘ’ গান দিয়ে কোক স্টুডিও বাংলায় মোহাম্মদ শোয়েবের রাজকীয় প্রত্যাবর্তন

‘মেঘ’ গান দিয়ে কোক স্টুডিও বাংলায় মোহাম্মদ শোয়েবের রাজকীয় প্রত্যাবর্তন

আষাঢ়ের মেঘলা আকাশ আর বর্ষার আগমনী বার্তার আবহকে সুরের মূর্ছনায় রাঙিয়ে তুলতে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এ মুক্তি পেতে যাচ্ছে নতুন গান ‘মেঘ’। শ্রোতাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার (২৯ জুন, ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি একযোগে অবমুক্ত করা হবে। আর এই বিশেষ গানের

আষাঢ়ের মেঘলা আকাশ আর বর্ষার আগমনী বার্তার আবহকে সুরের মূর্ছনায় রাঙিয়ে তুলতে কোক

স্টুডিও বাংলা সিজন ৪-এ মুক্তি পেতে যাচ্ছে নতুন গান ‘মেঘ’। শ্রোতাদের দীর্ঘ

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার (২৯ জুন, ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও

বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি একযোগে

অবমুক্ত করা হবে। আর এই বিশেষ গানের হাত ধরেই কোক স্টুডিওর মঞ্চে রাজকীয়

প্রত্যাবর্তন করছেন দেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ

শোয়েব। তাঁর সঙ্গে সমকালীন কণ্ঠের জাদু ছড়াতে এবার যুক্ত হয়েছেন তরুণ প্রজন্মের

দুই জনপ্রিয় মুখ মাশা ইসলাম ও মৌসুমি।

বর্ষার চিরচেনা রূপকে কেন্দ্র করে তৈরি ‘মেঘ’ গানটি মূলত বাংলা শাস্ত্রীয় সংগীতের

সমৃদ্ধ ঐতিহ্য এবং সমকালীন আধুনিক পপ-ফিউশনের এক অনন্য মেলবন্ধন। গানটির নেপথ্যে

সংগীত পরিচালক হিসেবে রয়েছেন দেশের অন্যতম শীর্ষ সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

এই গানের অন্যতম বড় চমক হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে একেবারে নতুন ঘরানায়

উপস্থাপন করা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সাহিত্য থেকে অনুপ্রেরণা

নিয়ে, এর সঙ্গে আধুনিক ‘স্পোকেন ওয়ার্ড’ বা কথ্য রূপের চমৎকার সংযোজন করা হয়েছে।

ফলে চেনা বর্ষার পরিচিত ভাবনাটিই শ্রোতাদের সামনে হাজির হচ্ছে সম্পূর্ণ নতুন এবং

ভিন্ন এক আধুনিক আঙ্গিকে।

বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা বরাবরই কবি-শিল্পীদের বিশেষ অনুপ্রেরণার

উৎস। সেই ঐতিহ্যকে আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে তুলে ধরেছে ‘মেঘ’। এই গানের

শাস্ত্রীয় সুরের পেছনে রয়েছে এক ঐতিহাসিক গল্প। মোগল সম্রাট আকবরের রাজসভার

নবরত্নের অন্যতম সংগীতসম্রাট তানসেন প্রাচীন মল্লার রাগের পরিমার্জন করে ‘মিয়াঁ কি

মল্লার’ রাগটি সৃষ্টি করেছিলেন। লোকগাথা রয়েছে, তানসেন যখন এই রাগ গাইতেন, তখন নাকি

মেঘ জমে আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি নামত! মল্লার পরিবারের সবচেয়ে প্রভাবশালী ও

কঠিন এই রাগের ছোঁয়াতেই ‘মেঘ’ গানে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের অন্তহীন প্রতীক্ষা,

নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের এক অলৌকিক অনুভূতি। শাস্ত্রীয় প্রভাব ও

সমকালীন সংগীতের নিখুঁত সংমিশ্রণে তৈরি এই গানটি শ্রোতাদের জন্য বর্ষাকে নতুনভাবে

অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos