যুক্তরাষ্ট্রের ৩১ শহরে মুক্তি পেল ‘রইদ’

যুক্তরাষ্ট্রের ৩১ শহরে মুক্তি পেল ‘রইদ’

মেজবাউর রহমান সুমনের পরিচালনায় নির্মিত বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘রইদ’ এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে দারুণ সফলতা এবং দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর, এবার সিনেমাটি মুক্তি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশের সীমানা পেরিয়ে উত্তর আমেরিকার দর্শকদের মাঝে সিনেমাটি পৌঁছে দিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মোট ২০টি অঙ্গরাজ্যের ৩১টি

মেজবাউর রহমান সুমনের পরিচালনায় নির্মিত বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘রইদ’ এবার

আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার

প্রেক্ষাগৃহে দারুণ সফলতা এবং দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর, এবার সিনেমাটি

মুক্তি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশের সীমানা পেরিয়ে উত্তর আমেরিকার দর্শকদের

মাঝে সিনেমাটি পৌঁছে দিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মোট ২০টি অঙ্গরাজ্যের ৩১টি প্রধান শহরে সিনেমাটির আনুষ্ঠানিক

প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া এই বৈশ্বিক মুক্তির বিষয়টি নিশ্চিত

করেছে আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস। প্রবাসী বাঙালি এবং বিদেশি

চলচ্চিত্র প্রেমীদের সুবিধার্থে শহরের প্রধান প্রধান সিনেমা হলগুলোতে ছবিটির নিয়মিত

শো-এর ব্যবস্থা করা হয়েছে বলে পরিবেশক সূত্রে জানা গেছে।

পারিবারিক ও সামাজিক বাস্তবতার গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি গত পবিত্র ঈদুল আজহায়

বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। মুক্তির পর থেকেই গল্প ও নির্মাণের

মুন্সিয়ানার কারণে এটি সব মহলে বেশ প্রশংসিত হয়। এই চলচ্চিত্রে প্রধান দুটি চরিত্রে

অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি, যাদের অনবদ্য অভিনয় দেশের

পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দর্শকদের নজর কেড়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos