বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাটে ৪১৮ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করেছে জেলা পরিষদ। শনিবার (২৭ জুন) দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এই বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডঃ শেখ লায়ন ফরিদুল ইসলাম। অন্যদের

বাগেরহাটে ৪১৮ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করেছে জেলা পরিষদ।

শনিবার (২৭ জুন) দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এই বৃত্তি প্রদান ও

সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি

ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডঃ শেখ লায়ন ফরিদুল

ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পি সি কলেজের অধ্যক্ষ শেখ জাহাংগীর আলী , সাবেক

সচিব শেখ ফরিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব এবং উন্নয়ন ও মানবসম্পদ

ব্যবস্থাপনা) অনুপ দাশ, খানহাজান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন

রাখি, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব শেখ

মোজ্জাফ্ফর রহমান আলম প্রমুখ।

‎অনুষ্ঠানে জেলার ৯ উপজেলায় এসএসসি ও এইচএসসিতে ৩৬৩ জন মেধাবী শিক্ষার্থীর

প্রত্যেককে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে

অধ্যায়নরত ৫৫ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos