বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মন্ত্রী জানান,

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সংযুক্ত আরব

আমিরাত (ইউএই) সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। শুক্রবার

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন

আহমদ এ তথ্য নিশ্চিত করেন। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ

শেষে মন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাবতীয় নথিপত্র ইতিমধ্যেই

পাঠানো হয়েছে।

বেনজীর আহমেদের বর্তমান অবস্থা ও প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী

বলেন, ‘আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের

দূতাবাস সেসব ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউএই

সরকারের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় নাই। আশা করি খুব শিগগিরই জানানো

হবে।’

সাবেক এই পুলিশ প্রধানকে ফিরিয়ে আনার অগ্রগতি নিয়ে মন্ত্রী আরও জানান, দুবাই থেকে

মেইলে তার গ্রেপ্তারের খবর আসার পর তারা ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে

বলেছিল। তবে সরকার মাত্র তিন দিনের মধ্যেই সকল নথিপত্র সেখানে পাঠিয়ে দিয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম জানিয়েছিলেন যে, র‍্যাবের

সাবেক এই মহাপরিচালক দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।

বেনজীর আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন কি না এবং এতে তাকে ফিরিয়ে

আনা কঠিন হবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এখনো ইউএই

সরকারের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু

জানি সে ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতে আছে। অন্য কোনো সংবাদ আমরা জানি

না।’ বিভিন্ন গণমাধ্যমে তার পাসপোর্ট নিয়ে নানা গুঞ্জন থাকলেও সরকার বর্তমানে ইউএই

কর্তৃপক্ষের পরবর্তী বার্তার জন্য অপেক্ষা করছে। বর্তমানে তিনি দুবাইয়ের ফেডারেল

পুলিশের জিম্মায় রয়েছেন বলেই জানা গেছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos