মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা

মেহেরপুর গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত এলাকা দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সিমান্তরক্ষাকারি বাহিনী বর্ডার গার্ড (বিজিবি) কঠোর অবস্থান ও স্থানীয়দের বাধার মূখে পুশইনের সেই চেষ্টা এখন পযর্ন্ত ব্যর্থ হয়ে রয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখার ১৪২এর ৫এস সাব পিলারের কাছে শূন‍্যরেখার ওপারে সাত

মেহেরপুর গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত এলাকা দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশইনের

চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তবে বাংলাদেশ সিমান্তরক্ষাকারি বাহিনী বর্ডার গার্ড (বিজিবি) কঠোর অবস্থান ও

স্থানীয়দের বাধার মূখে পুশইনের সেই চেষ্টা এখন পযর্ন্ত ব্যর্থ হয়ে রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখার ১৪২এর ৫এস সাব

পিলারের কাছে শূন‍্যরেখার ওপারে সাত জনকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তাদের

বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করে। ফলে পুশইন

ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে সরে যায়।

স্থানীয়দের দাবি,পুশইনের চেষ্টা করা সাতজনের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছে।

তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কী কারণে তাদের সীমান্তে আনা হয়েছিল,সে বিষয়ে

এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান বলেন, গতকাল মধ‍্যরাতে কোন একসময় ওই সাতজনকে ভারতের

তারকাটা পার করে দেয়া হয়। তখন তারা সিমান্তে এলাকায় ঘোরাঘুরি করতে থাকলে আমরা তাদের

দেখতে পেয়ে বিষয়টি বিজিবিকে জানিয়ে তাদের সাথে কাধে কাধ মিলিয়ে ভারত থেকে

বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করি। পুশইনের আশঙ্কায় সীমান্ত এলাকায় বতর্মানে

বিজিবি সিমান্তে লোক সংখ্যা বাড়ানোর পাশাপাশি নজরদারি অনেক বাড়িয়েছে।

বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান,আজ

বুধবার (২৫ জুন)ভোরে বিএসএফ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু

বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। তিনি আরো

বলেন,সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায়

নজরদারি জোরদার করা হয়েছে।পুশইন প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর।

সীমান্তে পুশইনের অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বিজিবির কঠোর

অবস্থানের কারণে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত

সর্তকতা অব্যাহত রয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos