বিঠাবাইয়ের চরিত্রে চমকে দিলেন শ্রদ্ধা কাপুর

বিঠাবাইয়ের চরিত্রে চমকে দিলেন শ্রদ্ধা কাপুর

বলিউডে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও অন্যান্য শীর্ষ নায়িকাদের মতো সব সময় আলোচনা বা লাইমলাইটে দেখা যায় না শ্রদ্ধা কাপুরকে। তবে নিজেকে নতুনভাবে প্রমাণ করার লড়াইয়ে এই অভিনেত্রী কখনই পিছিয়ে যাননি। বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে একদম ভিন্নধর্মী চরিত্রে হাজির হওয়ার প্রবণতাই তাঁকে বাকিদের চেয়ে আলাদা করেছে। সেই ধারাবাহিকতায় এবার ভারতের মহারাষ্ট্রের কিংবদন্তি মারাঠি

বলিউডে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও অন্যান্য শীর্ষ নায়িকাদের মতো সব সময়

আলোচনা বা লাইমলাইটে দেখা যায় না শ্রদ্ধা কাপুরকে। তবে নিজেকে নতুনভাবে প্রমাণ করার

লড়াইয়ে এই অভিনেত্রী কখনই পিছিয়ে যাননি। বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে একদম

ভিন্নধর্মী চরিত্রে হাজির হওয়ার প্রবণতাই তাঁকে বাকিদের চেয়ে আলাদা করেছে। সেই

ধারাবাহিকতায় এবার ভারতের মহারাষ্ট্রের কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাই ভাউ মাং

নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয় করে সিনেমা মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

খ্যাতনামা নির্মাতা লক্ষ্মণ উতেকারের নতুন সিনেমা ‘ইথা’-তে এই কালজয়ী নারী

লোকশিল্পীর জীবনকাহিনি ও সংগ্রাম তুলে ধরা হয়েছে। সম্প্রতি চলচ্চিত্রটির প্রথম

অফিসিয়াল টিজার প্রকাশিত হয়েছে, যেখানে শ্রদ্ধার রূপান্তরিত রূপ ও উপস্থিতি সাধারণ

দর্শকদের পুরোপুরি বিস্মিত করেছে। বিঠাবাই চরিত্রটির প্রতি তাঁর নিখুঁত নিবেদন ও

অভিনয়ের গভীরতা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র সমালোচক ও দর্শক মহলে

ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টিজারে বিঠাবাইয়ের জীবনের

একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের আভাস তুলে ধরা হয়েছে। সেখানে দেখা

যায়, পূর্ণ অন্তঃসত্ত্বা অবস্থাতেও মঞ্চে পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

একপর্যায়ে তীব্র প্রসববেদনায় কাতর হওয়ার পর মঞ্চের পেছনেই তিনি সন্তানের জন্ম দেন,

কিন্তু সন্তান জন্ম দিয়েই থেমে থাকেননি। শারীরিক কষ্ট উপেক্ষা করে এর কিছুক্ষণ পরই

তিনি আবার মূল মঞ্চে ফিরে যান এবং বাকি অনুষ্ঠান সফলভাবে চালিয়ে যান। শিল্পের প্রতি

একজন নারীর এমন অসাধারণ ও অবিশ্বাস্য নিবেদনই টিজারের অন্যতম প্রধান আলোচিত মুহূর্ত

হয়ে উঠেছে।

মারাঠি লোকনাট্যের ইতিহাসে বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকর এক অবিসংবাদিত ও কিংবদন্তি

নাম। মূলত ‘তামাশা’ ও ঐতিহ্যবাহী ‘লাবণী’ নৃত্যের মাধ্যমে তিনি তৎকালীন সমাজে

অসংখ্য মানুষের হৃদয় জয় করেছিলেন। মহারাষ্ট্রের নিজস্ব লোকসংস্কৃতি সংরক্ষণ ও তা

বিশ্বদরবারে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান ছিল অনন্য। একটি ঐতিহ্যবাহী

শিল্পী পরিবারে বেড়ে ওঠা বিঠাবাই সারা জীবন মঞ্চকেই নিজের একমাত্র ধ্যান-জ্ঞান

হিসেবে বেছে নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই এমন একজন সংগ্রামী ও প্রভাবশালী নারীর

চরিত্রে অভিনয় করার সুযোগ হাতছাড়া করতে চাননি শ্রদ্ধা।

ব্যতিক্রমী এই সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শ্রদ্ধা কাপুর বলেন,

“অর্থ আর খ্যাতির মোহে নয়, ‘ইথা’ সিনেমাটি আমি বেছে নিয়েছি মূলত একজন কিংবদন্তির

জীবন সফর কতটা সংগ্রামী আর ঘটনাবহুল ছিল তা এই নতুন প্রজন্মকে জানাতে। আমি মনে করি,

‘ইথা’ সিনেমাটি আমার সমগ্র অভিনয় জীবনের অন্যতম একটি উল্লেখযোগ্য কাজ হিসেবে থেকে

যাবে।” টিজারে শ্রদ্ধার অভিনয় দেখে চলচ্চিত্র বিশ্লেষকদের অনেকেই ধারণা করছেন যে,

এটি তাঁর ক্যারিয়ারের সেরা ও সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক

থাকলে আগামী ২৮ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইথা’।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos