ফ্যাসিবাদ থেকে মুক্তির কথা বলে বিএনপি এখন সেই পথেই হাঁটছে: জামায়াত আমির

ফ্যাসিবাদ থেকে মুক্তির কথা বলে বিএনপি এখন সেই পথেই হাঁটছে: জামায়াত আমির

ক্ষমতায় বসার পর বিএনপির রাজনৈতিক অবস্থানের পরিবর্তন ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে ফ্যাসিবাদের সকল খুন, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করবে। কিন্তু বাস্তবে সরকার গঠনের পর তাদের বক্তব্যের সুর বদলে গেছে এবং বিচার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার

ক্ষমতায় বসার পর বিএনপির রাজনৈতিক অবস্থানের পরিবর্তন ঘটেছে বলে অভিযোগ করেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে

বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে ফ্যাসিবাদের সকল খুন, গুম ও

নির্যাতনের বিচার নিশ্চিত করবে। কিন্তু বাস্তবে সরকার গঠনের পর তাদের বক্তব্যের সুর

বদলে গেছে এবং বিচার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর

বিজয়নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আক্ষেপ করে বলেন, ছাত্র-শ্রমিক-জনতার দীর্ঘ আন্দোলনের পর জাতি যে

মুক্তি পেয়েছিল, সেই আন্দোলনের অন্যতম অংশীদার বিএনপি আজ ক্ষমতায় থাকলেও মানুষের

জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তিনি দাবি করেন, গত চার মাসে দেশজুড়ে ৬০০-এর

বেশি মানুষ নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এমনকি বিএনপি নিজেদের কর্মীদের

খুনের ঘটনায়ও কোনো দরদ দেখাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। জামায়াত আমির ক্ষোভ

প্রকাশ করে বলেন, “লজ্জার বিষয় বিএনপি ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক

ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন।”

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠান দখল, জেলা প্রশাসক নিয়োগ এমনকি খেলার মাঠ পর্যন্ত

দলীয়করণের মাধ্যমে বিএনপি কার্যত একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগোচ্ছে। তিনি

হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা বিচার নিশ্চিত করুন না হয় আপনারা যাওয়ার রাস্তা

খুঁজে বের করুন।” সংসদে জামায়াত প্রতিটি জনবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে

উল্লেখ করে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ও ভোটের স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যে খোদ

বিএনপির ভেতর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “বিনয়ের সঙ্গে অনুরোধ করব। মজলুম ছিলেন,

জালেম হবেন না।” তিনি অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, আন্দোলনের

প্রতীক শরীফ উসমান হাদি হত্যার বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যা জনগণ কখনোই

মেনে নেবে না। একইসাথে ইসলামের আদর্শকে নির্মূল করার যেকোনো অপচেষ্টা থেকে সরকারকে

সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ডা. শফিকুর রহমান মন্তব্য করেন যে, বর্তমানে সমাজে

যে দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় শাসনের ‘ভাইরাস’ ছড়িয়ে পড়েছে, তা থেকে মুক্তি পেতে

দেশবাসী পুনরায় একটি বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos