বক্স অফিসে রেকর্ড ভাঙছে অল্প বাজেটের হরর সিনেমা ‘অবসেশন’

বক্স অফিসে রেকর্ড ভাঙছে অল্প বাজেটের হরর সিনেমা ‘অবসেশন’

গত ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অল্প বাজেটের হরর বা ভৌতিক চলচ্চিত্র ‘অবসেশন’ বিশ্বজুড়ে বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছে। মার্কিন বিনোদন মাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙতে থাকা এই সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় ইতিমধ্যে ৩০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের নজর কাড়ার মূল কারণ হলো

গত ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অল্প বাজেটের হরর বা ভৌতিক চলচ্চিত্র ‘অবসেশন’

বিশ্বজুড়ে বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছে। মার্কিন বিনোদন মাধ্যম ভ্যারাইটির এক

প্রতিবেদনে জানানো হয়েছে, মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙতে থাকা এই

সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় ইতিমধ্যে ৩০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের নজর কাড়ার মূল কারণ হলো সিনেমাটির নির্মাণ ব্যয় বা বাজেট।

‘অবসেশন’ সিনেমাটি তৈরি করতে নির্মাতাদের খরচ হয়েছিল মাত্র ১০ লাখ মার্কিন ডলার।

সেই তুলনায় প্রেক্ষাগৃহ থেকে ৩০ কোটি ডলারের বেশি আয় করা বক্স অফিসের ইতিহাসে একটি

অত্যন্ত লাভজনক ও বিরল ঘটনা হিসেবে দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।

কোনো বড় তারকা বা বিশাল প্রচারণা ছাড়াই শুধুমাত্র চমৎকার গল্প আর নির্মাণের ওপর ভর

করে সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ওটিটি প্ল্যাটফর্মের এই

যুগে প্রেক্ষাগৃহে দর্শকদের এমন উপচে পড়া ভিড় এবং এই বিপুল বাণিজ্যিক সাফল্য

চলচ্চিত্রটির প্রযোজক ও পরিবেশকদের দারুণভাবে উৎসাহিত করেছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos