গাজা গণহত্যার প্রতিবাদে নতুন রূপে পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী গান

গাজা গণহত্যার প্রতিবাদে নতুন রূপে পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী গান

বিশ্বখ্যাত রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ১৯৭৯ সালের বিখ্যাত ‘দ্য ওয়াল’ অ্যালবামের কালজয়ী গান ‘কমফোর্টেবলি নাম্ব’। রক সংগীতের ইতিহাসের অন্যতম সেরা এই গানটিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনিদের মানবিক সংকটের প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পুনর্নির্মাণ করেছেন ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স। নতুন এই সংস্করণটির নাম রাখা হয়েছে ‘কমফোর্টেবলি নাম্ব রি-ইমাজিনড’ (Comfortably Numb Re-Imagined)। এই বিশেষ

বিশ্বখ্যাত রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ১৯৭৯ সালের বিখ্যাত ‘দ্য ওয়াল’ অ্যালবামের

কালজয়ী গান ‘কমফোর্টেবলি নাম্ব’। রক সংগীতের ইতিহাসের অন্যতম সেরা এই গানটিকে

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনিদের মানবিক সংকটের প্রেক্ষাপটে সম্পূর্ণ

নতুন আঙ্গিকে পুনর্নির্মাণ করেছেন ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স।

নতুন এই সংস্করণটির নাম রাখা হয়েছে ‘কমফোর্টেবলি নাম্ব রি-ইমাজিনড’ (Comfortably

Numb Re-Imagined)। এই বিশেষ রাজনৈতিক ও মানবিক গভীরতাসম্পন্ন আয়োজনে রজার

ওয়াটার্সের সঙ্গে জুটি বেঁধেছেন নিউইয়র্কপ্রবাসী ফিলিস্তিনি গায়িকা ও গীতিকার

মোনা মিয়ারি।

রক ভক্তদের কাছে এই গানের জন্মের পেছনের গল্পটি বেশ পরিচিত। ১৯৭৭ সালে এক লাইভ

পারফরম্যান্সের আগে রজার ওয়াটার্স পেটের তীব্র ব্যথায় আক্রান্ত হলে চিকিৎসকেরা

তাঁকে অবশ করার ইনজেকশন দেন। সেই প্রভাবে শরীর অসাড় হয়ে যাওয়ার ব্যক্তিগত অভিজ্ঞতা

থেকেই গানটি তৈরি হয়েছিল, যেখানে মানুষের মানসিক বিচ্ছিন্নতা ও চারপাশের পরিস্থিতির

প্রতি উদাসীনতার চিত্র ফুটে ওঠে। তবে দীর্ঘ ৪৭ বছর পর, গানটির নতুন সংস্করণে সেই

ব্যক্তিগত অবশতার থিমকে রজার ওয়াটার্স ও মোনা মিয়ারি বদলে দিয়েছেন বৈশ্বিক শোক,

সংহতি ও প্রতিরোধের এক জোরালো হাতিয়ারে।

ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানিয়ে মূল গানের কথা পাল্টে

দিয়ে তাঁরা এবার গেয়েছেন, ‘আমি কখনোই এই আরামদায়ক অসাড়তায় ডুবে যাব না।’ একই

সঙ্গে গানে জোর দিয়ে বলা হয়েছে—নদী থেকে সাগর, সবার সমান মানবাধিকার রক্ষা করতে

হবে এবং ফিলিস্তিন মুক্ত হবে। এই নতুন সংস্করণের সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ হলো মোনা

মিয়ারির গাওয়া একটি আরবি অংশ, যার নাম ‘হিন্দস লুল্লাবি’। গাজায় ইসরায়েলি

হামলায় নিহত হওয়া ছয় বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের স্মরণে এই অংশটি তৈরি

করা হয়েছে, যা মূলত এক মা ও তাঁর হারিয়ে যাওয়া সন্তানের কাল্পনিক কথোপকথন।

‘কমফোর্টেবলি নাম্ব রি-ইমাজিনড’ গানের সঙ্গে গাজার ধ্বংসস্তূপের বাস্তব চিত্র তুলে

ধরে প্রায় ৯ মিনিটের একটি বিশেষ শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে। নিউইয়র্ক সিটির

বিখ্যাত এসভিএ থিয়েটারে (SVA Theatre) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি এই

গান ও শর্ট ফিল্মটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, যেখানে রজার ওয়াটার্স ও

মোনা মিয়ারি মঞ্চে সরাসরি পারফর্মও করেন। পরবর্তীতে গত ১৭ জুন গানের অফিশিয়াল

ভিডিওটি তাঁদের ইউটিউব চ্যানেলে বিশ্বজুড়ে উন্মুক্ত করা হয়।

ব্যতিক্রমী ও মানবিক এই সংগীত উদ্যোগ থেকে প্রাপ্ত সমস্ত আয় সরাসরি দান করা হবে

‘প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড’-এর (Palestine Children’s Relief Fund) জরুরি

সাহায্য তহবিলে। এই আন্তর্জাতিক সংস্থাটি বর্তমানে গাজায় যুদ্ধাহত ও সংকটে পড়া

শিশুদের জন্য জরুরি চিকিৎসা এবং নানাবিধ মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত

রয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধবিরোধী অবস্থান ও ফিলিস্তিনের অধিকার আদায়ের লড়াইয়ে এই গানটি

নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos