চট্টগ্রামে ফের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক

চট্টগ্রামে ফের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বিসিক শিল্প এলাকায় আবারও একদল সশস্ত্র যুবকের মহড়া ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর এক যুবদল নেতাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বিসিক শিল্প এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানের সামনে পাঁচজনের একটি সশস্ত্র দল অবস্থান নেয়। প্রতিষ্ঠানে প্রবেশের চেষ্টা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বিসিক শিল্প এলাকায় আবারও একদল সশস্ত্র যুবকের

মহড়া ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর এক যুবদল নেতাকে মোবাইল ফোনে

প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বিসিক শিল্প এলাকার একটি

শিল্পপ্রতিষ্ঠানের সামনে পাঁচজনের একটি সশস্ত্র দল অবস্থান নেয়। প্রতিষ্ঠানে

প্রবেশের চেষ্টা করার সময় তারা দুটি ফাঁকা গুলি ছোড়ে। এতে আশপাশের

ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপদ

স্থানে সরে যান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলির ঘটনার কিছুক্ষণ পর ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য

কাউন্সিলর পদপ্রার্থী ও এক যুবদল নেতাকে মোবাইল ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি

দেওয়া হয়।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার,

চাঁদাবাজি ও বিভিন্ন কারখানার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ‘বোরহান বাহিনী’ নামে একটি

গ্রুপ সক্রিয় রয়েছে। দলটির প্রধান বোরহান বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার

করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার অনুসারীদের

দৌরাত্ম্য আরও বেড়েছে। বোরহানের বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধমূলক

কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে এসব বিষয়ে বোরহানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও বিসিক শিল্প এলাকায়

বেশ কয়েক দফা গুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, বিসিক এলাকায় গুলির

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীদের

থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—চাঁদা দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে

পারে। তদন্তে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্ত ও

গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos