সাতক্ষীরার শ্যামনগরে স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার আসক্তি। এতে তরুণ, শিক্ষার্থী ও বেকার যুবকদের একটি বড় অংশ জড়িয়ে পড়ায় সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, জুয়ায় সর্বস্ব হারিয়ে অনেকে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে
সাতক্ষীরার শ্যামনগরে স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে ভয়াবহভাবে ছড়িয়ে
পড়েছে অনলাইন জুয়ার আসক্তি। এতে তরুণ, শিক্ষার্থী ও বেকার যুবকদের একটি বড় অংশ
জড়িয়ে পড়ায় সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, জুয়ায়
সর্বস্ব হারিয়ে অনেকে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৫০ লাখ মানুষ
অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত, যার বড় অংশই তরুণ। করোনাকাল থেকে এর বিস্তার আরও
বেড়েছে। সরকারি কোনো নির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন অনুসন্ধান ও
গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, লাখো মানুষ জুয়ায় সর্বস্বান্ত হয়েছেন।
শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জসহ সীমান্তবর্তী এলাকায় অনলাইন জুয়ার প্রকোপ ভয়াবহ আকার
ধারণ করেছে। অনেক পরিবার জমিজমা ও শেষ সম্বল বিক্রি করে ঋণগ্রস্ত হয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত বিভিন্ন
বেটিং সিন্ডিকেটের কারণে কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকেই এ নেশায় জড়িয়ে পড়ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিকে৪৪৪, সিবি৬৬৬, নগদ৮৮, ক্রিকিয়া, ওয়ানএক্সবেট, বাবু৮৮
ও লাইনবেটসহ বিভিন্ন দেশি-বিদেশি বেটিং অ্যাপ ব্যবহার করে জুয়ার কার্যক্রম চলছে।
বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে সহজে অর্থ লেনদেনের সুযোগ থাকায় আসক্তি বাড়ছে।
অনলাইন জুয়ার কারণে এলাকায় আত্মহত্যা, হত্যা, চুরি, ছিনতাই, ঋণগ্রস্ততা ও পারিবারিক
সহিংসতার ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি শ্যামনগরের নওয়াবেঁকী এলাকায় এক
সরকারি চাকরিজীবী এনজিও থেকে ঋণ নেওয়া ৪০ হাজার টাকা জুয়ায় হারিয়ে আত্মহত্যা করেন।
এছাড়া ঋণের টাকা ফেরত না দিতে পারায় এক কলেজছাত্র খুনের শিকার হন বলেও স্থানীয়রা
জানান।
পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আমজাদুল ইসলাম বলেন, অনলাইন জুয়ার
কারণে চুরি, ছিনতাই, মাদকাসক্তি ও পারিবারিক কলহ বৃদ্ধি পাচ্ছে। অনেক তরুণ জুয়ার
টাকা জোগাতে অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, অনলাইন জুয়া ও মাদকের
সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।











