প্রাণহানির ঘটনায় বিপাকে আল্লু অর্জুন, আদালতে তলব

প্রাণহানির ঘটনায় বিপাকে আল্লু অর্জুন, আদালতে তলব

ভারতের হায়দ্রাবাদের একটি আদালত দক্ষিণ ভারতীয় মেগাস্টার আল্লু অর্জুনকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তার অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো চলাকালীন ব্যাপক বিশৃঙ্খলা ও হুড়োহুড়িতে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় এই আদেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার তাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। সম্প্রতি হায়দ্রাবাদ পুলিশ এই

ভারতের হায়দ্রাবাদের একটি আদালত দক্ষিণ ভারতীয় মেগাস্টার আল্লু অর্জুনকে সশরীরে

হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তার অভিনীত ‘পুষ্পা টু: দ্য

রুল’ সিনেমার প্রিমিয়ার শো চলাকালীন ব্যাপক বিশৃঙ্খলা ও হুড়োহুড়িতে এক নারীর

মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় এই আদেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার তাকে আদালতে

উপস্থিত থাকতে বলা হয়েছে।

সম্প্রতি হায়দ্রাবাদ পুলিশ এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে জমা

দিয়েছে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, অভিনেতা আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে উপস্থিত

থাকবেন—এমন তথ্য জানা সত্ত্বেও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ দর্শকদের নিরাপত্তা ও ভিড়

সামাল দিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি। জমা দেওয়া ওই চার্জশিটে আল্লু অর্জুন

ছাড়াও তার ব্যক্তিগত ব্যবস্থাপক, কর্মীদল, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ

মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই আদালত অভিযুক্তদের তলব

করেছে এবং আগামী সপ্তাহ থেকে মামলার আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

এর আগে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর এই দুর্ঘটনার প্রেক্ষিতে আল্লু অর্জুনকে গ্রেপ্তার

করা হয়েছিল। তবে তেলেঙ্গানা হাই কোর্ট ওই দিনই তার জামিন মঞ্জুর করায় তাকে দীর্ঘ

সময় কারাবন্দি থাকতে হয়নি; যদিও আইনি প্রক্রিয়ার কারণে তাকে এক রাত পুলিশি হেফাজতে

কাটাতে হয়েছিল।

উল্লেখ্য, ৫ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য

রুল।’ এর ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজিত বিশেষ

প্রিমিয়ার শো-তে প্রিয় তারকাকে দেখতে হাজার হাজার ভক্ত ভিড় জমান। একপর্যায়ে

অতিরিক্ত ভিড়ের চাপে পদদলিত হয়ে রেবতী নামের এক নারী প্রাণ হারান। ওই ঘটনায় নিহতের

৯ বছর বয়সী সন্তান তেজও মারাত্মকভাবে আহত হয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিল।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos