মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণার আহ্বান ইউএনওর

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণার আহ্বান ইউএনওর

মাদকদ্রব্যের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পিরোজপুরে আয়োজিত এক মাদকবিরোধী কর্মশালায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ‎কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মাদকদ্রব্যের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার

লক্ষ্যে পিরোজপুরে আয়োজিত এক মাদকবিরোধী কর্মশালায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান

গ্রহণের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের যৌথ

আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী

কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। তিনি তার বক্তব্যে মাদকের বিস্তার রোধে কঠোর

নির্দেশনা প্রদান করে বলেন, “মাদক কেবল একজন ব্যক্তির ক্ষতি করে না, এটি পুরো

পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের লক্ষ্য হতে হবে কোনো অবস্থাতেই যেন কোনো

জায়গায় মাদকের অস্তিত্ব না থাকে।”

‎ইউএনও মামুনুর রশীদ আরও বলেন, “আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে মাদকের

বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’নীতি গ্রহণ করতে হবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সী

শিক্ষার্থীদের কাছে কোনো দোকান বা প্রতিষ্ঠান থেকে সিগারেট বা মাদকদ্রব্য বিক্রি

করা হলে তা কঠোরভাবে আইনত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ব্যবসায়ীদের চিহ্নিত করতে

প্রশাসন সর্বদা সচেষ্ট।” তিনি তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার

মাধ্যমে মাদক থেকে দূরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক

মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর

সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.

ইশতিয়াক আহমেদ এবং পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাধেশ্যাম

সরকার। কর্মশালাটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন

সেন।

‎অনুষ্ঠানে বক্তারা মাদককে সমাজের জন্য ‘ভয়াবহ ব্যাধি’ হিসেবে চিহ্নিত করে বলেন,

পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে এই অশুভ

শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে।

‎কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও

স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

‎উক্ত কর্মশালায় মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক

সচেতনতা ও প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos