গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও খেলা হচ্ছে না নেইমারের

গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও খেলা হচ্ছে না নেইমারের

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জয়রথ শুরুতে হোঁচট খাওয়ার পর এবার দলটির প্রধান তারকা নেইমারকে নিয়ে চরম দুঃসংবাদ পেল ফুটবল বিশ্ব। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর জানা গেছে, কাফ মাংসপেশির চোট কাটিয়ে উঠতে না পারায় নেইমার গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও সেলেসাওদের হয়ে মাঠে নামতে পারবেন না। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। ৩৪ বছর বয়সী

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জয়রথ শুরুতে হোঁচট খাওয়ার পর এবার দলটির প্রধান তারকা

নেইমারকে নিয়ে চরম দুঃসংবাদ পেল ফুটবল বিশ্ব। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর জানা গেছে,

কাফ মাংসপেশির চোট কাটিয়ে উঠতে না পারায় নেইমার গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও

সেলেসাওদের হয়ে মাঠে নামতে পারবেন না। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্যের

সত্যতা নিশ্চিত করা হয়েছে।

৩৪ বছর বয়সী নেইমার গত ১৭ মে তার বর্তমান ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় গ্রেড-২

ইনজুরিতে আক্রান্ত হন। বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পেলেও এখন পর্যন্ত তিনি

পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। সোমবারও দলের নিয়মিত মহড়ায় তাকে অনুপস্থিত দেখা

গেছে। ব্রাজিলের মেডিকেল বিভাগের সাম্প্রতিক মূল্যায়নে স্পষ্ট হয়েছে যে, গ্রুপ

পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে নেইমারকে

ছাড়াই লড়াই করতে হবে কার্লো আনচেলত্তির শিষ্যদের।

চিকিৎসকদের প্রধান লক্ষ্য এখন নেইমারকে নকআউট পর্বের আগে পুরোপুরি ফিট করে তোলা। এ

প্রসঙ্গে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ

চেষ্টা করছে। আমরা চাই সে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরুক। তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব

তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

নেইমারের এই অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে

পারে। প্রথম ম্যাচে মরক্কোর সাথে হোঁচট খাওয়ার পর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে জয়

এখন ব্রাজিলের জন্য অপরিহার্য। সমর্থকদের এখন একটাই প্রার্থনা—দল নকআউট রাউন্ডে

পৌঁছাক এবং সেখানে যেন তাদের প্রিয় ‘নাম্বার টেন’ মহাতারকা পুনরায় মাঠে ফিরে হেক্সা

মিশনের নেতৃত্ব দিতে পারেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos