বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি

খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে পর্যটন

নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০

মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, শনিবার

সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থা

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।

সকাল থেকেই মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজার জেলাজুড়ে বেশ বৃষ্টিপাত হচ্ছে। তবে এই

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই প্রধানমন্ত্রী তার পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ

নিচ্ছেন।

সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি কক্সবাজার সদর উপজেলার

পিএমখালী ইউনিয়নের পাতলী এলাকায় যাবেন। সকাল সাড়ে ১০টায় সেখানে তিনি শহীদ

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক

উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত একটি পথসভায়

স্থানীয় জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাল পুনঃখনন ছাড়াও প্রধানমন্ত্রীর এই সফরে বৃক্ষরোপণ

অভিযানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই

সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থানীয়

নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos