২৬ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

২৬ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

আফগানিস্তানে সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানাগুলোতে বিমান হামলা চালিয়ে ভারত-সমর্থিত ২৬ জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তান। বুধবার (১০ জুন) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন। আতাউল্লাহ তারার লেখেছেন, ‘সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর পরিকল্পনাকারীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ভারত-সমর্থিত ২৬ জন নিহত হয়েছে।’ পাকিস্তানজুড়ে সন্ত্রাসবাদ

আফগানিস্তানে সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানাগুলোতে বিমান হামলা চালিয়ে

ভারত-সমর্থিত ২৬ জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তান। বুধবার (১০ জুন) পাকিস্তানের

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই তথ্য

জানিয়েছেন।

আতাউল্লাহ তারার লেখেছেন, ‘সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর পরিকল্পনাকারীদের

আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ভারত-সমর্থিত ২৬ জন নিহত হয়েছে।’

পাকিস্তানজুড়ে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতায় ভারতের কথিত ভূমিকার জন্য নিষিদ্ধ

জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি)-কে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে

পাকিস্তান সরকার।

পাক তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত নিখুঁত

ও নির্ভুলভাবে শিবির ও গোপন আস্তানাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে

ফিতনা-আল-খাওয়ারিজ কমান্ডার আলিম খান খুশালি এবং কমান্ডার আখতার মুহাম্মদ জানি

খেলের একটি প্রশিক্ষণ কেন্দ্র, একটি গোপন আস্তানা, এবং একটি গোলাবারুদের ভাণ্ডার ও

মারাকিজ (কেন্দ্র) সহ চারটি লক্ষ্যবস্তু সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে’।

তিনি নিশ্চিত করেছেন, পাকিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এই

হামলাগুলো চালানো হয়েছে, যার মধ্যে মঙ্গলবার পেশোয়ারের মুসা দারায় ফেডারেল

কনস্ট্যাবুলারি (এফসি) পোস্টে হামলাও অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, ‘দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ‘আজম-ই-ইস্তেহকাম’

(জাতীয় কর্মপরিকল্পনাবিষয়ক ফেডারেল অ্যাপেক্স কমিটি কর্তৃক অনুমোদিত) রূপকল্পের

অধীনে আমাদের নিরলস সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।’

এদিকে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, ‘মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের

বিমান হামলায় তিনটি প্রদেশে— কুনার, খোস্ত ও পাকতিকায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত

হয়েছেন। আহত হন আরও ১৪ জন।’

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া

পোস্টে জানান, নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন। এ ছাড়া

আরও ১৪ জন নারী ও শিশু আহত হয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা এই মানবিক অপরাধ ও

আগ্রাসনের তীব্র নিন্দা জানাই।’

উল্লেখ্য, তালেবানপন্থি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানকে

(টিটিপি) নিয়ে গত বেশ কয়েক বছর ধরে ভারতের পরোক্ষ মদদে তিক্ততা চলছে প্রতিবেশী দুই

দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে।

ইসলামাবাদের অভিযোগ- আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয়-প্রশ্রয়,

গোলাবারুদ, অস্ত্র ও রসদ দিয়ে সহযোগিতা করছে। তালেবান সরকার অবশ্য বরাবরই এ অভিযোগ

অস্বীকার করে আসছে।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার এবং পাকতিয়া প্রদেশের বেশ কয়েকটি

এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হন ৮০ জনেরও বেশি

মানুষ।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos