ফের নাইটক্লাব বিতর্কে ইংল্যান্ড, বাদ দুই ক্রিকেটার

ফের নাইটক্লাব বিতর্কে ইংল্যান্ড, বাদ দুই ক্রিকেটার

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দাপুটে জয়ের পর ইংল্যান্ড শিবিরে যুক্ত হয়েছে নতুন বিতর্ক। ম্যাচ শেষে নাইটক্লাবে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিসন। ‘দলের প্রোটোকল লঙ্ঘন’ এবং হাতাহাতির ঘটনায় তাদের ঘিরে তৈরি হয়েছে নতুন সংকট। ঘটনার পরপরই দ্বিতীয় টেস্টের দলে জায়গা হারিয়েছেন এই দুই ক্রিকেটার। নিয়মিত অধিনায়ক স্টোকস না থাকায় কিয়া

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দাপুটে জয়ের পর ইংল্যান্ড শিবিরে যুক্ত হয়েছে

নতুন বিতর্ক। ম্যাচ শেষে নাইটক্লাবে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন অধিনায়ক বেন স্টোকস ও

পেসার গাস অ্যাটকিসন। ‘দলের প্রোটোকল লঙ্ঘন’ এবং হাতাহাতির ঘটনায় তাদের ঘিরে তৈরি

হয়েছে নতুন সংকট।

ঘটনার পরপরই দ্বিতীয় টেস্টের দলে জায়গা হারিয়েছেন এই দুই ক্রিকেটার। নিয়মিত অধিনায়ক

স্টোকস না থাকায় কিয়া ওভালে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জো রুট। এক বিবৃতিতে বিষয়টি

নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথম টেস্ট শেষে স্থানীয় একটি নাইটক্লাবে গিয়ে

রাগবি ইউনিয়নের ক্লাব সারাসেন্স এফসির খেলোয়াড় টোটোয়া ওভার সঙ্গে হাতাহাতিতে জড়ান

স্টোকস ও অ্যাটকিসন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিষয়টি নজরে আসে টিম

ম্যানেজমেন্টের।

ঘটনার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, টিম প্রোটোকল ভাঙার এক ঘটনায় তারা

তদন্ত শুরু করেছে। সোমবার সকালে নাইটক্লাবে স্টোকস ও অ্যাটকিনসনের উপস্থিতিতে একটি

ঘটনা ঘটে। যা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে তারা। এবার ইংল্যান্ডের একাদশে তার

প্রভাব দেখা গেল।

ইংল্যান্ড দলে নাইটক্লাবকেন্দ্রিক বিতর্ক নতুন কিছু নয়। এর আগে ২০২৫ সালের

সেপ্টেম্বর-অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের রাতে ওয়েলিংটনের

একটি নাইটক্লাবে যান হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। সেখানে একজন নিরাপত্তাকর্মীর

সাথে তর্কে ও হাতাহাতিতে লিপ্ত হন ব্রুক।

শুরুতে ব্রুক দাবি করেছিলেন যে, তিনি সেখানে একাই ছিলেন। কিন্তু পরে তদন্তে বেরিয়ে

আসে যে, তার সাথে সতীর্থ জ্যাকব বেথেল এবং ফাস্ট বোলার জশ টাং-ও উপস্থিত ছিলেন। এই

দুই ক্রিকেটারও আচরণবিধি ভঙ্গের দায় স্বীকার করে নিয়েছেন। ফলে তাদের আনুষ্ঠানিকভাবে

সতর্ক করা হয়। আর ব্রুককে ৩০ হাজার পাউন্ড জরিমানা করে ইসিবি।

এ ছাড়া ২০১৭ সালের সেপ্টেম্বরে ব্রিস্টলের একটি নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনায়

ইংল্যান্ড তারকা অলরাউন্ডার স্টোকস গ্রেপ্তার হয়েছিলেন। এক ব্যক্তিকে রক্ষা করতে

গিয়ে তিনি ওই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন বলে জানান। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য

আটক করেছিলেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos