প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাপানের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, মিতসুই বিশ্বজুড়ে অবকাঠামো, লজিস্টিকস, জ্বালানি, ধাতু ও খাদ্য বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করে থাকে। বৈঠককালে বাংলাদেশে কৃষি,

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাপানের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগ

প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ

করেছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর

কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, মিতসুই বিশ্বজুড়ে অবকাঠামো,

লজিস্টিকস, জ্বালানি, ধাতু ও খাদ্য বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বৃহৎ

পরিসরে কার্যক্রম পরিচালনা করে থাকে।

বৈঠককালে বাংলাদেশে কৃষি, খাদ্য, তথ্যপ্রযুক্তি এবং জ্বালানি খাতে নতুন বিনিয়োগের

সম্ভাবনা ও বিদ্যমান বিনিয়োগের পরিধি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সরকারপ্রধানের পক্ষ থেকে প্রতিনিধিদলকে জানানো হয় যে, বর্তমান সরকার অত্যন্ত

বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি পুঁজি আকর্ষণ ও সম্প্রসারণে সম্ভাব্য সব

ধরনের সহযোগিতা প্রদান করবে।

বিনিয়োগকারীদের সুবিধার্থে ব্যবসায়িক কার্যক্রম ও প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়াকে

আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে সরকারের বিভিন্ন সংস্থাকে ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর

আওতায় একীভূত করার বিশেষ উদ্যোগের কথা বৈঠকে জানানো হয়। এর ফলে বিনিয়োগ সংক্রান্ত

যাবতীয় আনুষ্ঠানিকতা দ্রুত ও কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সম্পন্ন করা সম্ভব হবে বলে

সরকার আশা প্রকাশ করেছে।

সাক্ষাৎকারে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু

মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর,

বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।

অন্যদিকে মিতসুই-এর প্রতিনিধিদলে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক

অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো

সাতো। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা,

মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি

জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos