যুক্তরাষ্ট্রে পরিবারের ৬ জনকে হত্যার পর অভিযুক্তের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে পরিবারের ৬ জনকে হত্যার পর অভিযুক্তের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক বিবাদের জেরে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ব্যক্তি তার নিজের পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর নিজেও আত্মঘাতী হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ১২ মিনিটে একটি ঘর থেকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের দেওয়া তথ্যমতে, প্রাথমিক ঘটনাস্থল থেকে তারা একই পরিবারের চারজনের নিথর দেহ

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক বিবাদের জেরে এক ভয়াবহ

হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ব্যক্তি তার নিজের পরিবারের ছয় সদস্যকে গুলি করে

হত্যার পর নিজেও আত্মঘাতী হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ১২ মিনিটে একটি ঘর

থেকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের দেওয়া তথ্যমতে, প্রাথমিক ঘটনাস্থল থেকে তারা একই পরিবারের চারজনের নিথর দেহ

উদ্ধার করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছানোর আগেই ঘাতক সেখান থেকে পালিয়ে

যেতে সক্ষম হন। পরবর্তীতে অনুসন্ধানের ভিত্তিতে পুলিশ আরও দুটি স্থান থেকে আরও

দুজনের গুলিবিদ্ধ মরদেহ পায়, যাদের মধ্যে একজন অন্য একটি বাড়িতে এবং অন্যজন একটি

ব্যবসায়িক প্রতিষ্ঠানে মৃত অবস্থায় পড়ে ছিলেন। তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, নিহতরা

সবাই হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন।

অভিযুক্ত হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করেছে

পুলিশ। তাকে ধরতে মিসিসিপি নদীর তীরবর্তী রিভারফ্রন্ট ট্রেইল এলাকায় অভিযান চালানো

হয়। এক পর্যায়ে একটি পথচারী সেতুর কাছে পুলিশ তাকে ঘিরে ফেললে রায়ান নিজের

আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। মাসকাটিন শহরের পুলিশ প্রধান

অ্যান্থনি কিস এই বর্বরোচিত ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, ‘আজকের এই নৃশংসতা এবং আমাদের

শান্ত সম্প্রদায়ের ওপর যে আঘাত, তা প্রকাশ করার মতো কোনো ভাষা আসলে আমার কাছে নেই।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত রায়ানের আগে থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডের

রেকর্ড ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণের জন্য নতুন কোনো নিরাপত্তা ঝুঁকি

নেই বলে তারা আশ্বস্ত করেছে। নিহতদের নাম ও পরিচয় এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ বিস্তারিত

তদন্ত চালিয়ে যাচ্ছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos