আরাফাতের ময়দানে খুতবায় মুসলিম ঐক্য ও সংযমের আহ্বান

আরাফাতের ময়দানে খুতবায় মুসলিম ঐক্য ও সংযমের আহ্বান

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার দিনে আরাফাতের ঐতিহাসিক নামিরাহ মসজিদে খুতবা প্রদান করেছেন মসজিদে নববীর প্রখ্যাত ইমাম শেখ আলী আল-হুজাইফি। মঙ্গলবার (২৬ মে) প্রদত্ত এই খুতবায় তিনি ইসলামের মূল ভিত্তি হিসেবে আল্লাহর একত্ববাদ ও তাঁর প্রতি নিরঙ্কুশ আনুগত্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে যে, এই পবিত্র মহাসম্মেলনকে তিনি বিশ্বের

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার দিনে আরাফাতের ঐতিহাসিক নামিরাহ মসজিদে খুতবা প্রদান

করেছেন মসজিদে নববীর প্রখ্যাত ইমাম শেখ আলী আল-হুজাইফি। মঙ্গলবার (২৬ মে) প্রদত্ত

এই খুতবায় তিনি ইসলামের মূল ভিত্তি হিসেবে আল্লাহর একত্ববাদ ও তাঁর প্রতি নিরঙ্কুশ

আনুগত্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে যে, এই পবিত্র মহাসম্মেলনকে

তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও

সংহতি সুদৃঢ় করার একটি অনন্য মাধ্যম হিসেবে অভিহিত করেছেন। হজের পবিত্রতা ও শৃঙ্খলা

বজায় রাখার তাগিদ দিয়ে খুতবায় শেখ আলী আল-হুজাইফি বলেন, “সঠিকভাবে হজ পালনের জন্য

উত্তম আচরণ, সত্যবাদিতা এবং পাপ, বিরোধ ও দলীয় বা রাজনৈতিক স্লোগান থেকে বিরত থাকা

জরুরি।”

ভাষণে তিনি ইসলামের পঞ্চস্তম্ভের পাশাপাশি তাকওয়া বা খোদাভীতির গুরুত্ব এবং

মুমিনদের প্রতি ঐশ্বরিক সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে বিশদ আলোচনা করেন। হাজিদের

উদ্দেশে তিনি আরও বলেন যে, হজের প্রতিটি ধাপ পালনের সময় শান্তিশৃঙ্খলা রক্ষা করা

এবং ভিড় এড়িয়ে চলা আবশ্যক। বিশেষ করে জননিরাপত্তা নিশ্চিত করতে ভিড় ব্যবস্থাপনা

সংক্রান্ত সরকারি বিধিনিষেধগুলো কঠোরভাবে মেনে চলার জন্য তিনি সবাইকে স্মরণ করিয়ে

দেন।

খুতবার শেষাংশে তিনি মুসলিম উম্মাহর ঐক্য এবং হারামাইন শরিফাইনের সেবায় নিয়োজিত

সৌদি নেতৃত্বের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। খুতবা

সমাপ্ত হওয়ার পর হাজিরা সুন্নাহ অনুসরণ করে জোহর ও আসরের নামাজ একত্রে সংক্ষিপ্ত

আকারে আদায় করেন। এই ঐতিহাসিক মুহূর্তে নামিরাহ মসজিদে মক্কার ডেপুটি গভর্নর

প্রিন্স সৌদ বিন মিশআল, গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওজানসহ উর্ধ্বতন

কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos