ভূমি সেবা অটোমেশনে হয়রানি কমবে, বাড়বে স্বচ্ছতা: নীলফামারী জেলা প্রশাসক

ভূমি সেবা অটোমেশনে হয়রানি কমবে, বাড়বে স্বচ্ছতা: নীলফামারী জেলা প্রশাসক

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। তিনি বলেন, ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে জনগণ ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে, ফলে দালালচক্রের দৌরাত্ম্য কমে আসবে। বুধবার (২০ মে) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘ভূমি সেবা সপ্তাহ ও

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় আধুনিক

প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সেবায় স্বচ্ছতা ও

জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

তিনি বলেন, ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে জনগণ ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে

পারবে, ফলে দালালচক্রের দৌরাত্ম্য কমে আসবে। বুধবার (২০ মে) বিকেলে জেলা প্রশাসক

কার্যালয়ের সভাকক্ষে ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা-২০২৬’ উপলক্ষে ভূমি ব্যবস্থাপনা

অটোমেশন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেমিনারে জানানো হয়, ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমস’ চালুর ফলে পেপারলেস

কার্যক্রম বাস্তবায়ন, সময় ও ব্যয় সাশ্রয়, দালাল নির্ভরতা হ্রাস, জবাবদিহিতা

নিশ্চিতকরণ, ক্যাশলেস ভূমি সেবা, রেকর্ড হালনাগাদ ব্যবস্থাপনা, রেকর্ড হোল্ডিং

সমন্বয় এবং শতভাগ অনলাইন পেমেন্টের আওতায় ভূমি সেবা নিয়ে আসা সম্ভব হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এবং নীলফামারী সরকারি

কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান বক্তব্য দেন। সেমিনারে বিভিন্ন

সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos