বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর বিদ্যুৎ বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন মিরানা মাহরুখ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফারজানা মমতাজকে

বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন

মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর বিদ্যুৎ বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন মিরানা

মাহরুখ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করে এই

দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফারজানা মমতাজকে ২০২৪ সালের

অক্টোবরে বিদ্যুৎ বিভাগের সচিব করা হয়েছিল। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত

সচিব ছিলেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর থেকে সচিব, জেলা প্রশাসক থেকে শুরু করে জনপ্রশাসনের

বিভিন্ন পর্যায়েই পরিবর্তন করা হচ্ছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos