সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে তদন্ত শুরু

সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে তদন্ত শুরু

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ফ্রান্সে কয়েকটি এনজিও-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হতে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে ইউরো নিউজ। প্রতিবেদনের তথ্য মতে, ট্রায়াল ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) নামের এনজিওগুলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। জানা

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ফ্রান্সে কয়েকটি এনজিও-এর দায়ের করা অভিযোগের

ভিত্তিতে তদন্ত শুরু হতে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে ইউরো নিউজ।

প্রতিবেদনের তথ্য মতে, ট্রায়াল ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডারস

(আরএসএফ) নামের এনজিওগুলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

করেছে। জানা গেছে, ফরাসি এক তদন্তকারী বিচারক সৌদি সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ ও

হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করবেন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত এই ভিন্নমতাবলম্বী সাংবাদিককে ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি

কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়। তার দেহ টুকরো টুকরো করা হয়েছিল এবং এখনো তা খুঁজে

পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি মোহাম্মদ বিন সালমানকে এ

ঘটনার জন্য দায়ী করেছিল।

২০২২ সালের জুলাইয়ে সৌদি যুবরাজের ফ্রান্স সফরের সময় ট্রায়াল ইন্টারন্যাশনাল এবং

ডেমোক্র্যাসি ফর দ্য অ্যারাব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিওএন)—(যে সংস্থায় জামাল খাশোগি

কাজ করতেন) আইনি পদক্ষেপ নেয়। পরে রিপোর্টার্স উইদাউট বর্ডারসও (আরএসএফ) মামলায় যোগ

দেয়।

তবে, ফ্রান্সের ন্যাশনাল অ্যান্টি-টেররিজম প্রসিকিউটরস অফিস (পিএনএটি) প্রথমে তদন্ত

শুরুর বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল, এ ধরনের অপরাধে অভিযোগ দায়ের করার আইনি

অধিকার এনজিওগুলোর নেই।

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে আরএসএফ-এর আইনজীবী ইমানুয়েল দাওয়াদ। তিনি

অভিযোগ করেন, সৌদি কর্তৃপক্ষকে অসন্তুষ্ট না করতে এবং ফ্রান্সের অর্থনৈতিক স্বার্থ

রক্ষার জন্য বাস্তববাদী রাজনীতি করা হয়েছে।

এনজিওগুলো মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে নির্যাতন ও জোরপূর্বক গুমের

সহযোগিতার অভিযোগ এনেছে। তাদের দাবি, তিনি তার অধীনদের দিয়ে জামাল খাশোগিকে

শ্বাসরোধ করে হত্যার নির্দেশ দিয়েছিলেন।

ফরাসি আপিল আদালতের মতে, এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করার সম্ভাবনা

উড়িয়ে দেওয়া যায় না। পিএনএটি নিশ্চিত করেছে যে, মানবতাবিরোধী অপরাধ ইউনিটের একজন

তদন্তকারী বিচারক এখন অভিযোগটি পরীক্ষা করে দেখবেন। যদিও ডিএডব্লিওএন শেষ পর্যন্ত

মামলায় সরাসরি পক্ষ হতে পারছে না, তবুও সংস্থাটি এই পদক্ষেপকে ন্যায়বিচারের পথে

একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে স্বাগত জানিয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos