ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে বিরল ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে কয়েক ডজন মানুষের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি এই পরিস্থিতিকে আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করলেও এখনই একে ‘মহামারী’ বলতে রাজি নয়। ডব্লিউএইচও এক বিবৃতিতে জানিয়েছে যে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায় বুন্দিবুগিও ভাইরাসজনিত ইবোলা সংক্রমণকে “আন্তর্জাতিক
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে বিরল ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে কয়েক ডজন
মানুষের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব
স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি এই পরিস্থিতিকে আন্তর্জাতিক জরুরি
স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করলেও এখনই একে ‘মহামারী’ বলতে রাজি নয়।
ডব্লিউএইচও এক বিবৃতিতে জানিয়েছে যে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায়
বুন্দিবুগিও ভাইরাসজনিত ইবোলা সংক্রমণকে “আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি
অবস্থা (পিএইচইআইসি) হিসেবে বিবেচনা করা হবে।” আক্রান্ত অঞ্চলে মৃত্যুর হার এবং
সংক্রমণের গতি বিবেচনা করে এই উচ্চপর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে। তবে সংস্থাটি
আরও বলেছে, এটি আন্তর্জাতিক জরুরি অবস্থা হলেও বর্তমান বিস্তার ও পরিস্থিতির
ভিত্তিতে এখনো মহামারীজনিত জরুরি অবস্থা ঘোষণার মানদণ্ড পূরণ করেনি। ভাইরাসের এই
বিশেষ ধরনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিবেশী দেশগুলোকেও প্রয়োজনীয় প্রস্তুতি ও
সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











