সরকার গঠন করে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি দেয়ার অনুমোদন দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন সরকার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি বুঝিয়ে দেবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার (১১ মে) হাওড়ায় রাজ্য সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম
সরকার গঠন করে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি
দেয়ার অনুমোদন দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যের নতুন সরকার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে
জমি বুঝিয়ে দেবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার (১১ মে) হাওড়ায় রাজ্য
সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে শুভেন্দু এ ঘোষণা দেন।
বৈঠক শেষে শুভেন্দু বলেন, রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। তাই প্রথম দিনেই কেন্দ্রীয়
স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফ-কে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। এনিয়ে ভূমি ও
রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেয়া হল। সীমান্তে কাঁটাতার বসানোর জন্য
প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার।
এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে অনুপ্রবেশ প্রসঙ্গে ব্যাপক সরব
ছিল বিজেপি। দলটির নেতৃত্ব ঘোষণা দেয়, ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করতে প্রয়োজনীয়
পদক্ষেপ নেয়া হবে।
মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তাই বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর লক্ষ্যে ৪৫ দিনের
মধ্যে বিএসএফ’কে জমি দেয়ার অনুমোদন দিল রাজ্যটির নতুন সরকার।
এর আগে একাধিকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত
শাহ সীমান্তে বিএসএফকে জমি না দেয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ বিষয়ে বড় সিদ্ধান্ত
নিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গত শনিবার (৯ মে) শপথগ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন
শুভেন্দু অধিকারী। আজকের বৈঠক ঘিরে রোববার থেকেই বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।
নবান্ন এবং আশপাশের এলাকা পরিদর্শন করছেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তারা বলছেন, মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে সবরকম নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখা
হয়েছে।
এদিকে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত
সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি আনা হয়েছিল
ঝাড়খন্ড থেকে। ঘাতকদের সন্ধানে এরইমধ্যে উত্তর প্রদেশে পৌঁছেছে পুলিশের একটি দল।











