১৫ মে প্রেক্ষাগৃহে আসছে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

১৫ মে প্রেক্ষাগৃহে আসছে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

দুই বছর আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক আলোচিত গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা হাসান জাহাঙ্গীর অভিনীত চলচ্চিত্র ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। আদতে এটি একটি ওয়েব সিরিজ হিসেবে নির্মাণের কথা থাকলেও শেষ পর্যন্ত সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। আগামী ১৫ মে দেশ ও বিদেশের বিভিন্ন

দুই বছর আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক আলোচিত গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বড়

পর্দায় মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা হাসান জাহাঙ্গীর অভিনীত

চলচ্চিত্র ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। আদতে এটি একটি ওয়েব সিরিজ হিসেবে নির্মাণের কথা

থাকলেও শেষ পর্যন্ত সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা হাসান

জাহাঙ্গীর। আগামী ১৫ মে দেশ ও বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে এই

সাসপেন্স থ্রিলারধর্মী চলচ্চিত্রটি। এর মাধ্যমে দীর্ঘ দুই বছর পর প্রিয় তারকা

মৌসুমীকে বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে যুক্তরাষ্ট্রে প্রবাসী এক বাংলাদেশি নারীকে

কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। উন্নত জীবনের আশায় এবং সেখানে

স্থায়ীভাবে বসবাসের লক্ষে একজন অভিবাসীর সঙ্গে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বা চুক্তিবদ্ধ

বিয়েতে জড়ান তিনি। এই সিদ্ধান্তের পর বিদেশের মাটিতে তাঁকে যে বিচিত্র ও রূঢ়

বাস্তবতার মুখোমুখি হতে হয় এবং দেশীয় পরিবারের সঙ্গে তাঁর যে মানসিক দূরত্বের

সৃষ্টি হয়, তাই নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। প্রবাসী জীবনের টানাপোড়েন

ও এক নারীর জীবনসংগ্রামের চিত্র এতে জীবন্ত হয়ে উঠেছে।

অভিনয়ের পাশাপাশি এই সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর নিজেই।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন চমৎকার লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন হয়।

গত মার্চ মাসে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এটি আনুষ্ঠানিকভাবে

ছাড়পত্র পেয়েছে। নির্মাতা জানিয়েছেন, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার

মতো বড় দেশগুলোতেও সিনেমাটি মুক্তি দেওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মূলত

আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখেই এর নির্মাণশৈলী ও গল্পে আধুনিকতা আনা হয়েছে।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত একজন নারীর মর্যাদা ও শেকড় সন্ধানের গল্প। বিদেশে গিয়ে

কেন আপন মানুষগুলো পর হয়ে যায় এবং পরিবারের সদস্যরা কেন অনেক সময় পরিস্থিতি বুঝতে

ভুল করে—সেই নির্মম সত্য এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। নির্মাতার মতে, নারীর

সম্মান ও মানবাধিকারের বিষয়টিকে প্রাধান্য দিয়ে বিশ্বদরবারে বাংলাদেশকে ইতিবাচকভাবে

উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এই গল্পের মাধ্যমে। সততা ও ধৈর্য দিয়ে একজন নারী

কীভাবে প্রতিকূলতাকে জয় করেন, সেটিই হবে সিনেমার মূল আকর্ষণ।

সিনেমার মুক্তিকে কেন্দ্র করে অহেতুক ট্রল বা অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর

হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হাসান জাহাঙ্গীর। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে আইনশৃঙ্খলা

বাহিনীর সাইবার সুরক্ষা ইউনিটে আবেদন করা হয়েছে যাতে মুক্তির সময় কোনো ধরনের বিঘ্ন

সৃষ্টি না হয়। উল্লেখ্য, ২০২৪ সালে ‘সোনার চর’ মুক্তির পর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ হতে

যাচ্ছে মৌসুমী অভিনীত সবচেয়ে আলোচিত প্রজেক্ট। প্রোপাগান্ডা কাটিয়ে একটি সুস্থ

গল্পের সিনেমা হিসেবে এটি দর্শকদের মন জয় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos