একদিনে হরমুজ প্রণালী দিয়ে ৩৭টি জাহাজ পাস

একদিনে হরমুজ প্রণালী দিয়ে ৩৭টি জাহাজ পাস

মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার মধ্যেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত সপ্তাহান্তে এই প্রণালী দিয়ে মোট ৪০টির বেশি পণ্যবাহী জাহাজ পাস করেছে, যেখানে শুধু শনিবারই ৩৭টি জাহাজ এক দিনের মধ্যে চলাচল করেছে। সমুদ্র পরিবহন পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে রাশিয়ার সংবাদ সংস্থা তাস (TASS) এই খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে

মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার মধ্যেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত সপ্তাহান্তে এই প্রণালী দিয়ে মোট ৪০টির বেশি পণ্যবাহী জাহাজ পাস করেছে, যেখানে শুধু শনিবারই ৩৭টি জাহাজ এক দিনের মধ্যে চলাচল করেছে।

সমুদ্র পরিবহন পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে রাশিয়ার সংবাদ সংস্থা তাস (TASS) এই খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, এই অঞ্চলে সাম্প্রতিক সংঘাতের মধ্যে এক দিনে এত বেশি সংখ্যক জাহাজের চলাচল এর আগে দেখা যায়নি। এর আগে, ১৪ এপ্রিল সর্বোচ্চ ১৬টি জাহাজ এই পথ অতিক্রম করেছিল। এছাড়া, ১৯ এপ্রিল প্রণালীটি পুনরায় বন্ধের ঘোষণা আসার আগ পর্যন্ত আরো ৮টি জাহাজ এই পথ দিয়ে যানবাহন করেছে।

এর পাশাপাশি, এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি প্রথমে ঘোষণা দিয়েছিলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। কিন্তু পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চূড়ান্ত কোনো চুক্তি না হওয়া পর্যন্ত পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ চালিয়ে যাবে।

এর ফলস্বরূপ, ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা ঘোষণা দেয়, মার্কিন কোনো নির্দেশনা না মানায় তারা আবার এই প্রণালী বন্ধ করে দিয়েছে। আইআরজিসি জাহাজ মালিকদের আমেরিকার নির্দেশ মানতে নিষেধ করে, শুধুমাত্র ইরানের পরামর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, তারা ট্রাম্পের বক্তব্যকে অবিশ্বাস্য বলে প্রত্যাখ্যান করেছে।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথে জাহাজ চলাচল বিঘ্নিত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos