রূপগঞ্জের শিশু মাইশা গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

রূপগঞ্জের শিশু মাইশা গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

রূপগঞ্জে অপহরণের শিকার ৫ বছর বয়সী শিশু মাইশাকে গাইবান্ধা জেলা থেকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ থানার পূর্বাঞ্চল ১২ নম্বর সেক্টরে বুরুলিয়া চত্বর এলাকা থেকে শিশুটি অপহৃত হয়। শিশুটির আবদানি বাবা শ্যামল মিয়া অভিযোগ করেন, তার মেয়ে

রূপগঞ্জে অপহরণের শিকার ৫ বছর বয়সী শিশু মাইশাকে গাইবান্ধা জেলা থেকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ থানার পূর্বাঞ্চল ১২ নম্বর সেক্টরে বুরুলিয়া চত্বর এলাকা থেকে শিশুটি অপহৃত হয়। শিশুটির আবদানি বাবা শ্যামল মিয়া অভিযোগ করেন, তার মেয়ে মাইশাকে অপহরণ করা হয়েছে।

ঘটনার পর রূপগঞ্জ থানার পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের দিকে দ্রুত অভিযান চালায়। এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় পৌঁছে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে পুলিশ ফুলছড়ি থানার সহযোগিতায় মোহাম্মদ শান্ত (২০) এবং শাহ আলম (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করে, যারা শিশুটিকে অপহরণ করেছিল।

অপহৃত শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে পরিবারে হস্তান্তর করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম ছালা উদ্দিন আহমেদ জানান, এখন পরিস্থিতি সামাল দেওয়া গেছে এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos