৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে সরকার পরিপত্র জারি

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে সরকার পরিপত্র জারি

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করার জন্য সরকার একটি আনুষ্ঠানিক পরিপত্র জারি করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এই পরিপত্র প্রকাশ করে। এতে বলা হয়, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে। এই সিদ্ধান্ত যথাযথভাবে পালন নিশ্চিত

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করার জন্য সরকার একটি আনুষ্ঠানিক পরিপত্র জারি করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এই পরিপত্র প্রকাশ করে। এতে বলা হয়, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে। এই সিদ্ধান্ত যথাযথভাবে পালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, প্রতিবছর ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবসও পালন করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্র জারি করেছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল নতুন সরকার ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পুনরায় পালনের সিদ্ধান্ত নেয়। এটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি ব্রিফিংয়ে জানিয়েছেন, ১৬ বছর ধরে এই দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হয়নি। এখন থেকে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে এবং সরকারি ছুটি থাকবে।
তিনি আরও বলেছেন, ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালিত হবে, তবে এই দিন সরকারি ছুটি দেওয়া হবে না।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos