পুলিশের পোশাকের রং ফের পরিবর্তনের উদ্যোগ, পুরোনো রং ফিরছে

পুলিশের পোশাকের রং ফের পরিবর্তনের উদ্যোগ, পুরোনো রং ফিরছে

বাংলাদেশ পুলিশের পোশাকের রঙ নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও সমালোচনার মধ্যে আবারও নতুন দিক নির্দেশনা আসছে। সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুলিশের পোশাকের পুরোনো গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত

বাংলাদেশ পুলিশের পোশাকের রঙ নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও সমালোচনার মধ্যে আবারও নতুন দিক নির্দেশনা আসছে। সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুলিশের পোশাকের পুরোনো গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

অতীতে, জারি করা এসআরও অনুযায়ী পুলিশ সদস্যদের জন্য শার্ট গাঢ় ধূসর ও প্যান্ট গাঢ় নীল নির্ধারিত ছিল। কিন্তু পরবর্তীতে, এই রঙ পরিবর্তন করে শার্ট লৌহ রঙ ও প্যান্ট কফি রঙের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মাঠ পর্যায় ও বাহিনীর অভ্যন্তরে এই পরিবর্তনের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। ফলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যে আবারও রঙের পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন পরিকল্পনায়, দেশের মেট্রোপলিটন বা মহানগর পুলিশের শার্ট হালকা অলিভ (জলপাই) রঙের হবে। অন্যদিকে, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়াও অন্যান্য ইউনিটের শার্টের রং গাঢ় নীল নির্ধারিত হয়েছে। উভয় ক্ষেত্রেই প্যান্টের রঙ হিসেবে নির্ধারিত হয়েছে টিসি টুইল খাকি।

পুলিশের পোশাক পরিবর্তনের এই উদ্যোগে বেশ কিছু এসপিরা স্বাভাবিকভাবে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে, নতুন পরিবর্তন কার্যকর করতে পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর সংশোধনী প্রস্তাবের মাধ্যমে বেশ কিছু বিধি সংশোধনের প্রক্রিয়া চালানো হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের খসড়াও পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের জানান, পোশাক সরবরাহের সুবিধার ওপর ভিত্তি করে এই পরিবর্তন আসছে, তাই সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয় হবে না বলে আশা করা হচ্ছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos