বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৬০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৬০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরো ৬০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২০ ফেব্রুয়ারি) নিলামের মাধ্যমে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই অর্থ কেনা হয়েছে। জানা গেছে, এর আগে গত সপ্তাহেও দুই দিনে একই দরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ১২০ মিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। মূলত বাজার থেকে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরো ৬০ মিলিয়ন

মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২০ ফেব্রুয়ারি) নিলামের মাধ্যমে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই অর্থ

কেনা হয়েছে।

জানা গেছে, এর আগে গত সপ্তাহেও দুই দিনে একই দরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ১২০

মিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। মূলত বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক

ধারাবাহিকভাবে এই ডলার কেনার ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে,

অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোতেও স্থানীয় মুদ্রার (টাকা) তারল্য প্রবাহ বৃদ্ধি

পাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন করে এই ডলার কেনার পর বর্তমানে দেশের

বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos