বিএনপির ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি নিয়ে বিশেষ বুকলেট প্রকাশ

বিএনপির ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি নিয়ে বিশেষ বুকলেট প্রকাশ

বিএনপি তাদের নির্বাচনি প্রতিশ্রুতির আটটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ কর্মসূচির বিস্তারিত ধারণা ও অগ্রগতি তুলে ধরতে নতুন এক বুকলেট প্রকাশ করে সত্যতা ও স্বচ্ছতার প্রতিশ্রুতি জোরদার করেছে। বুধবার(১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলের চেয়ারপারসন তারেক রহমানের হাতে এই বুকলেটের কপি তুলে দেন বিএনপির সভাপতিমণ্ডলীর সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার। এতে নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী ও বিভিন্ন

বিএনপি তাদের নির্বাচনি প্রতিশ্রুতির আটটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ কর্মসূচির বিস্তারিত ধারণা ও অগ্রগতি তুলে ধরতে নতুন এক বুকলেট প্রকাশ করে সত্যতা ও স্বচ্ছতার প্রতিশ্রুতি জোরদার করেছে। বুধবার(১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলের চেয়ারপারসন তারেক রহমানের হাতে এই বুকলেটের কপি তুলে দেন বিএনপির সভাপতিমণ্ডলীর সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার। এতে নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী ও বিভিন্ন নীতিনির্ধারকদেরকেও কপি প্রদান করা হয়। এই উদ্যোগ দলের অঙ্গীকার বাস্তবায়ন, কার্যক্রমের ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বিএনপি বলেছে, এটি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে। তথ্যপ্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহার অঙ্গীকারের অংশ হিসেবে, বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার ও বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্কের যৌথ উদ্যোগে এই বুকলেট প্রকাশিত হয়েছে। এতে দলের নির্বাচনি প্রচারণার প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণের জন্য সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অর্জনের বিস্তারিত তথ্য রয়েছে। এই বিশদ প্রকাশনার মাধ্যমে দলের জনকল্যাণমুখী কার্যক্রমের ব্যাপক দৃষ্টিকোণ থেকে ধারণা লাভে সহায়তা হবে বলে জানানো হয়েছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos