তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়াও সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও নির্ভরযোগ্য বন্ধু। দুই দেশের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত হলে তা পারস্পরিক

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়াও সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এ এই সাক্ষাৎ

অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও নির্ভরযোগ্য

বন্ধু। দুই দেশের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত

হলে তা পারস্পরিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তন

ঘটছে। এই পরিবর্তিত বাস্তবতায় টিকে থাকতে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক

সহযোগিতা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে চীনের সঙ্গে যৌথ উদ্যোগ বাংলাদেশের জন্য নতুন

সুযোগ সৃষ্টি করবে।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, চীনের প্রযুক্তিগত উৎকর্ষ ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য

গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক। গণমাধ্যম, প্রশিক্ষণ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির

মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ)

স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন, যার মাধ্যমে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে

সম্পর্ক জোরদার হবে। পাশাপাশি, আগামী জুলাই ও অক্টোবর মাসে চীনে দুটি সামিট আয়োজনের

প্রস্তাব দেন, যেখানে বাংলাদেশের সাংবাদিক ও বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করে প্রযুক্তিগত

জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরি, প্রধানমন্ত্রীর তথ্য

উপদেষ্টা ডা. জাহেদুর রহমান এবং তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos