ইতালি ইসরায়েলি প্রতিরক্ষা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিল

ইতালি ইসরায়েলি প্রতিরক্ষা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং গাজায় সামরিক সঙ্কটের প্রেক্ষাপটে ইতালি ইসরায়েলের সঙ্গে থাকা প্রতিরক্ষা চুক্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার, ১৪ এপ্রিল, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। আন্তর্জাতিক সংবাদ প্রতিষ্ঠান এএফপি জানিয়েছে, দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান এই চুুক্তির আওতায় তারা একে-অপরের কাছে সামরিক সরঞ্জাম, অস্ত্র ও উন্নত প্রযুক্তি বিষয়ে তথ্য

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং গাজায় সামরিক সঙ্কটের প্রেক্ষাপটে ইতালি ইসরায়েলের সঙ্গে থাকা প্রতিরক্ষা চুক্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার, ১৪ এপ্রিল, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

আন্তর্জাতিক সংবাদ প্রতিষ্ঠান এএফপি জানিয়েছে, দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান এই চুুক্তির আওতায় তারা একে-অপরের কাছে সামরিক সরঞ্জাম, অস্ত্র ও উন্নত প্রযুক্তি বিষয়ে তথ্য আদান-প্রদান করছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এই সহযোগিতা অবসানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতালির স্থানীয় সংস্থা আনসা-এর প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী মেলোনি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, সরকার ইসরায়েলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে চলমান প্রতিরক্ষা চুক্তির মেয়াদ ফেরত নেওয়া বা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।”

গাজা উপত্যকার সংঘর্ষে নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং ইরানের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় ইসরায়েলসহ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে দূরত্ব বাড়ছে। এর আগে স্পেনও ইসরায়েলে কোনো ধরনের অস্ত্র সরবরাহ না করার কঠোর সিদ্ধান্ত নিয়েছিল। একই পথ অনুসরণ করে এবার ইতালিও তেল আবিবের সঙ্গে তাদের সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক চূড়ান্তভাবে ছিন্ন করার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই পদক্ষেপকে ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর ক্রমবর্ধমান চাপের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে।

সূত্র: এএফপি।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos