বাসাইলে পাঁচ হাজার মিটার খাল খননের উদ্বোধন

বাসাইলে পাঁচ হাজার মিটার খাল খননের উদ্বোধন

টাঙ্গাইলের বাসাইলে প্রায় ৫ হাজার মিটার দীর্ঘ খাল খননের উদ্যোগের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা দেড়টোতে উপজেলা হাবলা ইউনিয়নের ভৈরপাড়া এলাকায় এই গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এটি একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প, যার আওতায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের

টাঙ্গাইলের বাসাইলে প্রায় ৫ হাজার মিটার দীর্ঘ খাল খননের উদ্যোগের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা দেড়টোতে উপজেলা হাবলা ইউনিয়নের ভৈরপাড়া এলাকায় এই গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এটি একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প, যার আওতায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় ইপিজিজি কর্মসূচির অংশ হিসেবে বংশাই নদীর শাখা থেকে আরোহা, জীবনশ্বর ছয়শত এবং সুন্দরী বাদখালী খালসহ কাশিল ইউনিয়নের নাকাছিম, লাঙ্গুলিয়া, পিচুড়ী, স্থলবল্লা, বাথুলী বিল এবং করটিয়া পাড়ার খালগুলো খনন করা হবে। এই খাল খননের মাধ্যমে ঝামেলা মুক্ত জলবায়ু ও জলসংরক্ষণ ব্যবস্থার উন্নতি হবে, যা এলাকার পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবলা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহীনসহ স্থানীয় জনপ্রতিনিধি, নেতা-কর্মী ও সাধারণ মানুষ। এই প্রকল্পের মাধ্যমে এলাকার জলপ্রবাহ স্বাভাবিক থাকবে এবং কৃষি ও ব্যবসার উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos