ইউরোপের রাস্তায় টেসলার দাপট, রেকর্ড পরিমাণ বিক্রি

ইউরোপের রাস্তায় টেসলার দাপট, রেকর্ড পরিমাণ বিক্রি

ইউরোপের বাজারে আবারও শক্ত অবস্থান তৈরি করতে শুরু করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। সম্প্রতি সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে টেসলার গাড়ি নিবন্ধনের। চলতি বছরের মার্চ মাসে ইউরোপের প্রধান বাজারগুলোতে টেসলার গাড়ির নিবন্ধন সংখ্যা অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশেষ করে ফ্রান্সে এ সময়ে নিবন্ধিত গাড়ির সংখ্যা গত বছরের তুলনায় তিন গুণের বেশি বৃদ্ধি পেয়েছে, এবং

ইউরোপের বাজারে আবারও শক্ত অবস্থান তৈরি করতে শুরু করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। সম্প্রতি সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে টেসলার গাড়ি নিবন্ধনের। চলতি বছরের মার্চ মাসে ইউরোপের প্রধান বাজারগুলোতে টেসলার গাড়ির নিবন্ধন সংখ্যা অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশেষ করে ফ্রান্সে এ সময়ে নিবন্ধিত গাড়ির সংখ্যা গত বছরের তুলনায় তিন গুণের বেশি বৃদ্ধি পেয়েছে, এবং নরডিক অঞ্চলের দেশগুলোতে প্রায় দ্বিগুণ বৃদ্ধি দেখিয়েছে। এই খবর জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের কিছুটা দুর্বল সময় কাটানোর পর আবারও ইউরোপে নিজেদের অবস্থান শক্ত করে ফিরছে টেসলা। গত বছর চীনা ব্র্যান্ডগুলোর তীব্র প্রতিযোগিতা, নতুন মডেলের অভাব এবং সিইও ইলোন মাস্কের রাজনীতি বিষয়ক বিতর্কের কারণে কোম্পানিটি বাজারের অনেক অংশ হেরেছিল। তবে বছর শেষে, মডেল-৩ এবং মডেল-ওয়াইয়ের সাশ্রয়ী সংস্করণ বাজারে আনার পর পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে।

ফ্রান্সে মার্চ মাসে ৯,৫৬৯টি নতুন টেসলা গাড়ি নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২০৩ শতাংশ বৃদ্ধি। এটি এখন পর্যন্ত কোম্পানির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বিক্রির রেকর্ড। একই সময়ে নরওয়েতে দেখেছে ১৭৮ শতাংশ বৃদ্ধির ধারা। এছাড়া সুইডেন ও ডেনমার্কে যথাক্রমে ১৪৪ ও ৯৬ শতাংশ বৃদ্ধির রেকর্ড করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণত প্রতি প্রান্তিকের শেষদিকে গাড়ির সরবরাহ বাড়ে, যার প্রভাব নিবন্ধনের সংখ্যায় স্পষ্টভাবে দেখা যায়। বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতামূলক মূল্যে ও উন্নত প্রযুক্তির কারণে ইউরোপের ক্রেতাদের আগ্রহ আবারও টেসলার দিকে ফিরছে। তবে স্পেন, ইতালি ও নেদারল্যান্ডসের বিস্তারিত তথ্য প্রকাশিত হলে ইউরোপে টেসলার প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos