কর্মস্থলে ফেরা মানুষের ঢল, বাসে উপচেপড়া ভিড়

কর্মস্থলে ফেরা মানুষের ঢল, বাসে উপচেপড়া ভিড়

ঈদের আনন্দ শেষে প্রিয়জনদের সাথে ছুটি কাটিয়ে আবারো যান্ত্রিক শহর রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী যাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। সরেজমিনে দেখা যায়, জামালপুর, শেরপুর, মুক্তাগাছা, হালুয়াঘাট, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ সদরসহ আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা হাজার হাজার মানুষ

ঈদের আনন্দ শেষে প্রিয়জনদের সাথে ছুটি কাটিয়ে আবারো যান্ত্রিক শহর রাজধানীতে ফিরতে

শুরু করেছে মানুষ। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল

অংশের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী যাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা

গেছে।

সরেজমিনে দেখা যায়, জামালপুর, শেরপুর, মুক্তাগাছা, হালুয়াঘাট, কিশোরগঞ্জ এবং

ময়মনসিংহ সদরসহ আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা হাজার হাজার মানুষ এই

বাসস্ট্যান্ডে এসে জড়ো হচ্ছেন। সবাই ব্যক্তিগত ও গণপরিবহনে করে নিজ নিজ কর্মস্থলে

ফেরার চেষ্টা করছেন।

যাত্রীদের এই অতিরিক্ত চাপের কারণে বাসস্ট্যান্ড এলাকায় মানুষের দীর্ঘ সারি ও ভিড়

তৈরি হয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেককে কাঙ্ক্ষিত পরিবহন পেতে হিমশিম খেতে

হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে যাত্রীদের ভোগান্তি কিছুটা বেশি দেখা গেছে।

গণপরিবহনের সংকট থাকায় অনেক যাত্রী বিকল্প হিসেবে ট্রাক, পিকআপ ভ্যান কিংবা

মোটরসাইকেলেও গন্তব্যে রওনা দিচ্ছেন।

বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রী আবুল কালাম আজাদ এর সাথে কথা বলে জানা যায়,

পরিবারের সাথে ঈদ কাটিয়ে ফেরার আনন্দ থাকলেও মহাসড়কে যানবাহনের চাপ এবং দীর্ঘ

অপেক্ষার কারণে তারা কিছুটা ক্লান্ত। তবে কর্মস্থলে সময়মতো পৌঁছাতে হবে এই তাড়ায়

সবাই যে যার মতো করে গাড়িতে ওঠার চেষ্টা করছেন। এদিকে যাত্রীদের নিরাপত্তা এবং

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ত্রিশাল থানার ওসি ওসি ফিরোজ হোসেন নিরলসভাবে

কাজ করে যাচ্ছেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos