হাউজ অব কমন্সে বাংলা গানের প্রকাশনা উৎসব, মুক্তি পেল রাহাত ফতেহ আলীর ‘প্রেম পিয়াসা’

হাউজ অব কমন্সে বাংলা গানের প্রকাশনা উৎসব, মুক্তি পেল রাহাত ফতেহ আলীর ‘প্রেম
পিয়াসা’

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী হাউজ অব কমন্সে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের দ্বৈত বাংলা গান ‘প্রেম পিয়াসা’ (রিলোডেড)-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের এই ঐতিহাসিক কক্ষে আন্তর্জাতিক মানের এই প্রকাশনা উৎসবের আয়োজন করেন মেম্বার অব পার্লামেন্ট রুথ ক্যাডবেরি ও প্রথিতযশা সুরকার রাজা কাশেফ।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী হাউজ অব কমন্সে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপমহাদেশের

প্রখ্যাত সংগীতশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের

দ্বৈত বাংলা গান ‘প্রেম পিয়াসা’ (রিলোডেড)-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের এই ঐতিহাসিক কক্ষে আন্তর্জাতিক মানের এই প্রকাশনা

উৎসবের আয়োজন করেন মেম্বার অব পার্লামেন্ট রুথ ক্যাডবেরি ও প্রথিতযশা সুরকার রাজা

কাশেফ।

অনুষ্ঠানে সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও তাঁর

পুত্র শাহ জামান খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই বিশেষ আয়োজনে উপস্থিত

ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ এবং ব্রিটিশ

পার্লামেন্টের একাধিক সদস্যসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত এই

গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশেফের সুর ও সংগীতে গানটির

দৃশ্যনির্মাণ করেছেন সৈকত রেজা।

অনুষ্ঠানে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান বলেন, “গানের প্রতি তাদের যে একনিষ্ঠ

আন্তরিকতা তা আমাকে মুগ্ধ করে। বাংলা গানের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে।

‘প্রেম পিয়াসা’ (Reloaded) সেই ভালোবাসারই একটি বহিঃপ্রকাশ। আমাকে এবং আমার ছেলেকে

সম্মানিত করায় ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।”

সংগীতশিল্পী আসিফ আকবর তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আজকের এই আয়োজনের মধ‍্যদিয়ে বাংলা

গান আজ বিশ্বমঞ্চে আরও একধাপ এগিয়ে গেল। এমন একটি আন্তর্জাতিক আয়োজনে যুক্ত থাকতে

পেরে আমি গর্বিত। আজকের আয়োজনের মাধ‍্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলা গানের নতুন

মাইলফলক তৈরি হলো।”

প্রকাশনা প্রতিষ্ঠানের কর্ণধার ধ্রুব গুহ বলেন, “প্রতিষ্ঠার পর থেকে বাংলা গানকে

বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ‍্যে কাজ করে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। ‘প্রেম

পিয়াসা’ (Reloaded) সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা ভবিষ্যতেও এই ধারা

অব‍্যাহত রাখতে চাই । জমকালো এই আয়োজনের মাধ্যমে আবারও প্রমাণ হলো বাংলা গান এখন

দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চেও সমানভাবে সমাদৃত। অনুষ্ঠানের আয়োজকদের আমার আন্তরিক

কৃতজ্ঞতা ও ধন‍্যবাদ”

গানটির ভিডিও বর্তমানে ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা

হয়েছে। পাশাপাশি শ্রোতারা দেশি ও আন্তর্জাতিক সকল জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্মে

গানটি উপভোগ করতে পারছেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos