দৌলতপুরের দুই শতাধিক রোগী পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ টাকা

দৌলতপুরের দুই শতাধিক রোগী পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ টাকা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে থেকে পাওয়া আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রায় ২০০ জন অসুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে ১০

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে

আক্রান্ত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে থেকে পাওয়া আর্থিক অনুদান

বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ অনুদানের চেক

বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রায়

২০০ জন অসুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা

দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, পক্ষাঘাত ও হৃদরোগের মতো

ব্যয়বহুল রোগে ভুগছিলেন। আর্থিক সংকটের কারণে তাদের অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে

পারছিলেন না। এসব রোগীর চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ১০

লাখ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, প্রধানমন্ত্রী দেশের অসহায়

মানুষের পাশে সবসময় আছেন। কেউ যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে

লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হচ্ছে। এই অনুদান আপনাদের চিকিৎসার পথে কিছুটা হলেও

সহায়ক হবে।

তিনি আরও বলেন, দৌলতপুর উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং

মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহসহ স্থানীয় জনপ্রতিনিধি,

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos