অল্পের জন্য রক্ষা পেল তরমুজ বোঝাই ট্রাক, প্রাণে বাঁচলেন চালকসহ ৩ জন

অল্পের জন্য রক্ষা পেল তরমুজ বোঝাই ট্রাক, প্রাণে বাঁচলেন চালকসহ ৩ জন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে তরমুজ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-৪৯০৩)। বুধবার (২৫ মার্চ) বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের পন্টুনে এ ঘটনাটি ঘটে। ট্রাকটির চালক মোখলেস হাওলাদার জানান, পটুয়াখালীর গলাচিপা থেকে তিনি এবং তরমুজের ২ জন মালিক গাজিপুরের বাইপাইলের উদ্দেশে যাচ্ছিলেন। দৌলতদিয়া

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার

হাত থেকে রক্ষা পেয়েছে তরমুজ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-৪৯০৩)। বুধবার (২৫

মার্চ) বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের পন্টুনে এ ঘটনাটি ঘটে।

ট্রাকটির চালক মোখলেস হাওলাদার জানান, পটুয়াখালীর গলাচিপা থেকে তিনি এবং তরমুজের ২

জন মালিক গাজিপুরের বাইপাইলের উদ্দেশে যাচ্ছিলেন। দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের ঢালু

বাইপাস সড়ক দিয়ে ফেরিতে উঠতে গিয়ে ট্রাকটির হাইড্রোলিক ব্রেকের পাইপ ফেটে যায়। এতে

তিনি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কিন্তু সৌভাগ্যক্রমে ট্রাকটি পন্টুনের

বাহিরের দিকের উঁচু অংশের সাথে গিয়ে ধাক্কা লেগে এক্সেল ভেঙে আটকে যায়। এতে করে

প্রাণে রক্ষা পান তারা ৩ জন মানুষ।

তরমুজের মালিক ফয়সাল জানান, নিজেদের খেতের ১৭শ’ পিস তরমুজ ৩৫ হাজার টাকা ট্রাক ভাড়া

করে ভাতিজা আরিফকে সঙ্গে নিয়ে গাজিপুর যাচ্ছিলেন। কিন্তু পথের মধ্যে এ দুর্ঘটনার

শিকার হলাম। তবে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া যে তারা ৩ জন মানুষ প্রাণে রক্ষা

পেয়েছেন এবং তরমুজগুলোরও কোন ক্ষতি হয়নি। তবে ট্রাকটি উদ্ধারের রেকার ভাড়া ৪৮ শ’,

আলাদা ট্রাক ভাড়া করতে আরও ১০ হাজার ৫ শ’ এবং লেবার খরচ ৪ হাজার সহ ১৯ হাজার ৩০০

টাকা অতিরিক্ত ব্যায় হচ্ছে। দুর্ঘটনার জন্য ট্রাকটির ইঞ্জিন দুর্বল ছিল বলে তার মনে

হয়েছে।

৭ নং ফেরিঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিসির টার্মিনাল সহকারী (টিএ) কাজী নবীন জানান,

ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ফেরিতে যানবাহন ওঠা-নামায় কোন

সমস্যা হচ্ছে না। ক্ষতিগ্রস্ত ট্রাকটি তাদের নিজস্ব রেকার দিয়ে উদ্ধারের চেষ্টা

চলছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন

জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটি হতে তরমুজ আনলোড করার

পর তাদের রেকার দিয়ে পন্টুনের ওপর হতে সরানো হবে। এক্ষেত্রে তাদের রেকার ভাড়া

প্রতিঘণ্টার জন্য ৪ হাজার ৮শ’ টাকা হারে দিতে হবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos