মৌলভীবাজারে ১৫৫০ দরিদ্র পরিবার পেল খাদ্যসামগ্রী

মৌলভীবাজারে ১৫৫০ দরিদ্র পরিবার পেল খাদ্যসামগ্রী

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ হাজার ৫৫০ অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটুর

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ হাজার ৫৫০ অসহায় ও দরিদ্র

পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ‘হৃদয়ে

শ্রীমঙ্গল’-এর উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটুর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য

দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রমজানের খাদ্যসামগ্রী

বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রকিব রাজু, প্রধান

নির্বাহী আজিজুল হক কায়েস, সাবেক সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবলু, সরফরাজ আহমেদ

সরফু, মো. মোবারক হোসেন, একরামুল কবীর, মসদ্দর আলী, মাওলানা নোমানী ও মকসুদ আলী।

সংগঠনের নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন জানান, ‘প্রতি বছরের মতো এবারও রমজান মাসে

বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ বছর উপজেলার ১ হাজার ৫৫০ জন অসহায়

মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ৩ কেজি

আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই ও ১ কেজি ডাল

দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ গত আট বছর ধরে উপজেলাজুড়ে বিভিন্ন সমাজকল্যাণমূলক

কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে অসুস্থদের চিকিৎসা সহায়তা, বেকার

যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ, রিকশা ও

সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন ধর্মীয়

প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্যসামগ্রী

বিতরণসহ নানা মানবিক উদ্যোগ।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos