পাকিস্তানে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা

পাকিস্তানে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা

পাকিস্তানের সৈন্যদলের একটি সেনাচৌকিতে দফায় দফায় হামলার পর দেশটি সরাসরি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই ঘোষণা মূলত শুরু হয়েছে ‘অপারেশন গজব-লিল হক’ নামে এক সামরিক অভিযান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন থেকে আমাদের সঙ্গে কেবল যুদ্ধ হবে… পাকিস্তানের সেনাবাহিনী সাগর

পাকিস্তানের সৈন্যদলের একটি সেনাচৌকিতে দফায় দফায় হামলার পর দেশটি সরাসরি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই ঘোষণা মূলত শুরু হয়েছে ‘অপারেশন গজব-লিল হক’ নামে এক সামরিক অভিযান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন থেকে আমাদের সঙ্গে কেবল যুদ্ধ হবে… পাকিস্তানের সেনাবাহিনী সাগর থেকে ভেসে আসেনি, আমরা আপনাদের প্রতিবেশী এবং আপনাদের মতো অবস্থাও ভালোভাবে জানি।” এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশের সামরিক স্থাপনাগুলোর উপর বিমান হামলা চালানো হয়। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব-লিল হক’। আজ শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে এক্সে দেওয়া আরেকটি বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি জানান, রাত ৩টা ৪৫ মিনিটের দিকে পাকিস্তানের পিএএফ ও স্থলবাহিনী আফগানিস্তানে অভিযান শুরু করে। তিনি বলেন, কাবুলসহ পাকতিয়া ও কান্দাহারে বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা হয়েছে। মোশাররফ জাইদি আরও জানান, পাকিস্তানের বিমানবাহিনীর আঘাতে আফগান বাহিনীর দু’টি সেনা হেডকোয়ার্টার, তিনটি ব্রিজ হেডকোয়ার্টার, দুটি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, দুটি সেক্টর হেডকোয়ার্টার, ৮০টির বেশি ট্যাংক এবং বিপুলসংখ্যক আর্টিলারি ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। এর আগে, গত ২১ ফেব্রুয়ারি নানগারহার ও পাকতিয়া প্রদেশের কিছু এলাকায় পাকিস্তান বিমান বাহিনী ব্যাপক বোমাবর্ষণ চালায়, যেখানে ৮০ জনের বেশি মানুষ নিহত হন। পাকিস্তানের আন্তঃসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, এই হামলা তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-র লক্ষ্যেই চালানো এবং নিহতদের সবাই টিটিপি সদস্য। তবে আফগান সরকার দাবি করে, এই হামলা বেসামরিক এলাকায় ছিল এবং জঙ্গি ঘাঁটি নয়। তারা সতর্ক করে বলে, “বদলা নেওয়া হবে।” অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী ডুরান্ড লাইনে গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সেনাচৌকিতে আকস্মিক হামলা হয়, যেখানে কয়েকজন সেনা নিহত ও কিছুজনকে অপহরণ করা হয়েছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ এক্সে লেখেন, “আমাদের সেনারা নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে, এবং এবার ওদের (পাকিস্তানি সেনা) আমরা নরকে পাঠাব।” সীমান্তে এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান শুরু করে, যার নাম দেওয়া হয় ‘অপারেশন গজব-লিল হক’।সূত্র: ডন, এনডিটিভি।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos