কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংক কাঁচাপাট রপ্তানিকারকদের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সার্কুলার জারির মাধ্যমে জানিয়েছে, শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই রপ্তানিকারকদের জন্য ঋণ পুনঃতফসিলের আবেদনের সময়সীমা আরও বৃদ্ধি করা হয়েছে। আগে শেষ সময় ছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর, যেখানে আবেদন করতে হলে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের ঋণের ২ শতাংশ ডাউন পেমেন্ট

বাংলাদেশ ব্যাংক কাঁচাপাট রপ্তানিকারকদের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সার্কুলার জারির মাধ্যমে জানিয়েছে, শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই রপ্তানিকারকদের জন্য ঋণ পুনঃতফসিলের আবেদনের সময়সীমা আরও বৃদ্ধি করা হয়েছে। আগে শেষ সময় ছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর, যেখানে আবেদন করতে হলে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের ঋণের ২ শতাংশ ডাউন পেমেন্ট বা এককালীন টাকা জমা দিতে হতো। তবে অনেক উদ্যোক্তার জন্য নির্ধারিত সময়ে আবেদন করা সম্ভব হয়নি নানা জটিলতার কারণে, তাই সময়সীমা ৩০ জুন ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন থেকে রপ্তানিকারকরা তাদের শ্রেণীকৃত ঋণের স্থিতির ২ শতাংশ অর্থ ব্যাংকে জমা দিয়ে আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা তাৎক্ষণিক কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক জানায়, এই সিদ্ধান্ত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে জারি করা হয়েছে। এ উদ্যোগের ফলে সংকটের মধ্যে থাকা কাঁচাপাট রপ্তানিকারকেরা সহজে ঋণ নিয়মিত করতে পারবেন, যা দেশের রপ্তানি খাতের উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos