ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে দুই জামায়াত এজেন্টের সশ্রম কারাদণ্ড

ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে দুই জামায়াত এজেন্টের সশ্রম কারাদণ্ড

ঢাকার মীরপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে ভোটগ্রহণে প্রভাব বিস্তার করার চেষ্টা চালানোর জন্য দুই জামায়াতের এজেন্টকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) এই দণ্ডাদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। দণ্ডপ্রাপ্তরা হলেন— ৩২ বছর বয়সী মেহেদি হাসান খাদেম এবং ২৩ বছর বয়সী রাইহান হোসেন। সাজা

ঢাকার মীরপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে ভোটগ্রহণে প্রভাব বিস্তার করার চেষ্টা চালানোর জন্য দুই জামায়াতের এজেন্টকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) এই দণ্ডাদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। দণ্ডপ্রাপ্তরা হলেন— ৩২ বছর বয়সী মেহেদি হাসান খাদেম এবং ২৩ বছর বয়সী রাইহান হোসেন। সাজা কার্যকালের সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়। আদালতের তথ্য অনুযায়ী, অভিযুক্ত এই দুই ব্যক্তি কেন্দ্রের পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাময়ের সহায়তায় অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রভাব বিস্তার করার চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন। এই অপরাধের জন্য ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর অনুচ্ছেদ ৭৩(২)(বি) অনুযায়ী তাদের দুই বছর কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থপরিশোধে ব্যর্থ হলে আরও ১৫ দিন সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া, নির্বাচনী দায়িত্বে অবহেলা ও সাধারণ বিধিমালা লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট পোলিং অফিসার ও সহকারী শিক্ষিকা মোছা. সুমনা ইসলামকে অবিলম্বে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বহিষ্কৃত পোলিং অফিসার স্থানীয় জামায়াতে ইসলামীর ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক স্বামীর।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos