রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে বুধবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে পৌঁছে যান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার বিকালে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, “জ্বর,
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে বুধবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে পৌঁছে যান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার বিকালে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, “জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টের কারণে আজ বিকালে রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।” বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আরও বলেন, “রিজভী সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।”











