তারেক রহমানের সঙ্গে জাকসু ও গকসু ভিপির সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে জাকসু ও গকসু ভিপির সাক্ষাৎ

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু এবং গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ান। এ সময় তাঁদের সঙ্গে বিভিন্ন হল সংসদের নবনির্বাচিত ও বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতারা উপস্থিত

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ

অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ

জিতু এবং গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি ইয়াছিন আল মৃদুল

দেওয়ান। এ সময় তাঁদের সঙ্গে বিভিন্ন হল সংসদের নবনির্বাচিত ও বিভিন্ন পর্যায়ের

ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। মূলত ছাত্র রাজনীতির এই শীর্ষ নেতাদের আনুষ্ঠানিকভাবে

বিএনপিতে যোগদানের প্রেক্ষাপটেই এই সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। তারেক রহমান নতুন

এই ছাত্রনেতাদের স্বাগত জানান এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তাঁদের বলিষ্ঠ

ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনের শুরুতেই এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিএনপিতে যোগ দেন জাকসু ভিপি আবদুর

রশিদ জিতু। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রদলের কেন্দ্রীয়

সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের উপস্থিতিতে তিনি

আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করার ঘোষণা দেন। জিতুর এই

যোগদানের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত

প্রতিনিধিদের একটি বড় অংশও এদিন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলে নাম লেখান। দীর্ঘ

সময় পর দেশের অন্যতম প্রধান একটি ছাত্র সংসদের নির্বাচিত শীর্ষ নেতৃত্বের এমন

রাজনৈতিক সিদ্ধান্ত বিএনপির ছাত্র রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে

বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, শুক্রবার রাতেই গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি

ইয়াসিন আল মৃদুল দেওয়ান আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। সংগঠনটির

কেন্দ্রীয় কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ছাত্রনেতাদের এই ধারাবাহিক যোগদানের ফলে আসন্ন নির্বাচন ও রাজপথের লড়াইয়ে বিএনপির

সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে। তারেক রহমানের সঙ্গে

সাক্ষাৎকালে নতুন এই ছাত্রনেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের

ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ়

অঙ্গীকার ব্যক্ত করেন। এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের

মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মেধাবী ও নির্বাচিত

ছাত্রনেতাদের এই অংশগ্রহণ ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে আসবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos