স্বাধীনতা বিরোধী জামাত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে: জিন্নাহ কবির

স্বাধীনতা বিরোধী জামাত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে: জিন্নাহ কবির

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল ২টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন ও ধামশ্বর ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী এস.এ জিন্নাহ কবির। তিনি এই সমাবেশে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল ২টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন ও ধামশ্বর ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী এস.এ জিন্নাহ কবির। তিনি এই সমাবেশে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক কাজ করবো। রাস্তাঘাট, কৃষি বীজ, কালভার্ট, স্কুল-কলেজ, ও স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বিএনপি ও তার দলীয় অঙ্গ সংগঠনের সকল সদস্য ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে। বেদাভেদ ভুলে জননেতা তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট বুলবুল আহমেদ গোলাপ, ধামশ্বর ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট আলেক মিয়া, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক নির্দেশক মোহাম্মদ লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান দুলাল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সদস্য ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মোয়লানা হাবিবুল্লাহ নোমানী, যুবদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এই সমাবেশের মাধ্যমে জন দলের সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য প্রচার চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করা হয়।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos