পুঁজিবাজারের উন্নয়নে বিআইসিএমের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন

পুঁজিবাজারের উন্নয়নে বিআইসিএমের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন

দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ভবিষ্যতে এই সহযোগিতার প্রক্রিয়া অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিশীল। বুধবার রাজধানীর বিআইসিএম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে ইউরোপীয় প্রতিনিধিদল এই অঙ্গীকার ব্যক্ত করেন। ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহর সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে- এনরিকো লরেঞ্জোন (টিম লিডার- ইনক্লুসিভ গভর্নেন্স), মিরোস্লাভ স্ক্রিয়েচকা (অ্যাটাচি- প্রোগ্রাম অফিসার, ডেভেলপমেন্ট ফিন্যান্স, ম্যাক্রোইকোনোমি ও পিএফএম) এবং কিশোয়ার আমীন (প্রোগ্রাম ম্যানেজার- ইনক্লুসিভ গভর্নেন্স)। বিআইসিএমের পক্ষে ছিলেন– প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান, সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ আবদুল্লাহিল ওয়ারিশ এবং নির্বাহী প্রেসিডেন্টের একান্ত সচিব হুমায়রা আলম।

বৈঠকে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ইনস্টিটিউটের কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি জানান, কীভাবে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা এসব শিক্ষা ও গবেষণা কার্যক্রমে অবদান রাখতে পারে, সে বিষয়ে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা চলে। আলোচনা শেষে ইউরোপীয় প্রতিনিধিরা বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নে বিআইসিএমের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন। তারা ভবিষ্যতে এই খাতে নিবিড়ভাবে কাজ করতে এবং সব ধরনের সহযোগিতা চালিয়ে যাওয়ার আনুষ্ঠানিক আশ্বাস দেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos