পর্তুগাল-বাংলাদেশ চেম্বার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

পর্তুগাল-বাংলাদেশ চেম্বার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিবিসিসিআই) নতুন ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল আহাদ সালমান, এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছেন ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম শফিক। কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন রাজীব হোসাইন। এই কমিটির মেয়াদ থাকবে তিন বছর। সম্প্রতি, লিসবনে অবস্থিত পিবিসিসিআই মিলনায়তনে এক পরিচিতি

পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিবিসিসিআই) নতুন ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল আহাদ সালমান, এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছেন ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম শফিক। কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন রাজীব হোসাইন। এই কমিটির মেয়াদ থাকবে তিন বছর।

সম্প্রতি, লিসবনে অবস্থিত পিবিসিসিআই মিলনায়তনে এক পরিচিতি সভা আয়োজন করা হয়। এই সভার পাশাপাশি পিবিসিসিআই পরিচালিত আলফালিস একাডেমির পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্সের A-১ ও A-২ স্তর সম্পন্ন শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিসিসিআইর জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জোসে রুই দ্য কস্তা কারভালহো, জেনারেল অ্যাসেম্বলি সেক্রেটারি-১ শফিকুল আলম, সেক্রেটারি-২ মুহাম্মদ উল্লাহ, প্রেসিডেন্ট সুপারভাইজার মুহিব্বুল্লাহ হেলাল ও সেক্রেটারি সুপারভাইজার মারিয়া ইনেস সান্তানা দো রোজারিও কারভালহো। ব্যবসায়ীরা তাদের মধ্যে বক্তব্য রাখেন, যাদের মধ্যে ছিলেন সাহেদুজ্জামান মো্ল্লা, মো. জামাল উদ্দিন, নাসির উদ্দীন, জাহাঙ্গীর আলম, সানি রাহমান সুমন ও শাহাদাত হোসেনসহ অনেকে।

নতুন গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, অ্যাসেম্বলিয়া কমিটির প্রেসিডেন্ট জোসে রুই দ্য কোস্টা কারভালহো, সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সহসভাপতি শফিকুল আলম, সুফার ভাইজার কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ মহিবুল্লাহ হেলাল, সহসভাপতি এমডি মাহবুব আলম, সেক্রেটারি মারিয়া ইনেস সান্তানা দো রোজারিও কারভালহো আকোনুয়ালহা। এছাড়া, আইনবিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আবুল ফজল, বাংলাদেশবিষয়ক সম্পাদক মুহাম্মদ শফিউল আযম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আন্দ্রে সন কোস্তা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সজল, পর্তুগাল বিষয়ক সম্পাদক ড. মারিয়া এডুয়ার্দা মিরান্ডা পানিয়াগ, বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন ও মিডিয়া সম্পাদক নজরুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos