‘লন্ডন, আই অ্যাম ব্যাক’

‘লন্ডন, আই অ্যাম ব্যাক’

লকডাউনের ঠিক আগেই দেশে ফিরেছিলেন সোনম কাপুর। নিয়ম মেনে ছিলেন কোয়ারেন্টাইনেও। নিয়ম একটু শিথিল হতেই স্বামী আনন্দের সঙ্গে লন্ডন ফিরলেন সোনম। বিদেশের বাড়িতে পৌঁছে আপ্লুত সোনম ইনস্টাগ্রামে লিখলেন ‘লন্ডন, আই অ্যাম ব্যাক।’ ল্যান্ডিংয়ের ভিডিও শেয়ার করে সোনম লেখেন, ‘সো বিউটিফুল।’ লন্ডনে ফিরে একগুচ্ছ ভিডিও শেয়ার করলেন তিনি। লকডাউনের আগেই ভারতে ফিরেছিলেন সোনম। তারপরই বন্ধ হয়ে

লকডাউনের ঠিক আগেই দেশে ফিরেছিলেন সোনম কাপুর। নিয়ম মেনে ছিলেন কোয়ারেন্টাইনেও। নিয়ম একটু শিথিল হতেই স্বামী আনন্দের সঙ্গে লন্ডন ফিরলেন সোনম। বিদেশের বাড়িতে পৌঁছে আপ্লুত সোনম ইনস্টাগ্রামে লিখলেন ‘লন্ডন, আই অ্যাম ব্যাক।’

ল্যান্ডিংয়ের ভিডিও শেয়ার করে সোনম লেখেন, ‘সো বিউটিফুল।’ লন্ডনে ফিরে একগুচ্ছ ভিডিও শেয়ার করলেন তিনি। লকডাউনের আগেই ভারতে ফিরেছিলেন সোনম। তারপরই বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক উড়ান। করোনা পরিস্থিতিতে পরিবারের কাছে থাকতে চেয়েছিলেন তিনি। তাই দেশে ফেরা।

সোনম বলেন, ‘বাবা অনিল কাপুরের বয়স ৬৩ বছর। বাবা এটা বলতে চান না মোটেই, তবুও এটাই সত্যি। মায়ের বয়সও ৬৩। আনন্দের ঠাকুমার বয়স ৮০-র কাছাকাছি। তার কাছে সেই সময় কেউই ছিলেন না। তাই আমাদের ফিরতেই হতো।’

দেশে ফিরে সোনম করোনা পরিস্থিতিতে বিমানবন্দরে সুরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। প্রত্যেকের পাসপোর্ট চেক করে দেখা হচ্ছিল কোন দেশ থেকে ফিরছেন যাত্রীরা। আমরা ও অন্যান্য যাত্রীরা মাস্ক ও গ্লাভস পরেছিলেন। দেশে থাকাকালীন একবার দিল্লি থেকে মুম্বাই যান সোনম। সেখানে বোন রিয়া কাপুরের সঙ্গে দেখা করেন ও একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos